পাপন ও সাকিবের পদত্যাগ চেয়ে আইনি নোটিশ

খেলাধুলা

ভারতে চলমান বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ও জাতীয় দলের অধিনায়ক সাকিব আল

2023-11-12T18:14:12+00:00
2023-11-12T18:56:21+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
খেলাধুলা
পাপন ও সাকিবের পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
বিশ্বকাপে বাজে পারফরম্যান্স
প্রকাশ: রোববার, ১২ নভেম্বর, ২০২৩, ৬:১৪ পিএম  আপডেট: ১২.১১.২০২৩ ৬:৫৬ পিএম
পাপন ও সাকিবের পদত্যাগ চেয়ে আইনি নোটিশ

ভারতে চলমান বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ও জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসানের পদত্যাগ চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

রোববার (১২ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী খোন্দকার হাসান শাহরিয়ার তাদের এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, মাঠের খেলার বাইরে এবারের বিশ্বকাপে সাকিব আল হাসান টুর্নামেন্টের মাঝে দলকে ফেলে দেশে এসেছিলেন অনুশীলন করতে। এর আগেও তিনি বিভিন্ন সময়ে খেলা চলাকালীন সময়ে বিজ্ঞাপনের শুটিং করে সমালোচিত হয়েছিলেন। যা কাম্য নয়। সাকিবের মতো একজন উঁচু মাপের খেলোয়াড়ের কাছে সমগ্র জাতি আরও পেশাদারিত্ব ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে।

পাপন ও সাকিবের পাশাপাশি বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজনেরও পদত্যাগ চাওয়া হয়েছে এই আইনি নোটিশে।

ভারতের মাঠিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের ব্যর্থ মিশন শেষে রোববার (১২ নভেম্বর) সকালে দেশে ফিরেছে লিটন-শান্তরা। বিশ্বকাপে বাংলাদেশ ৯ ম্যাচ খেলে জয় পেয়েছে শুধু আফগানিস্তান আর শ্রীলঙ্কার বিপক্ষে। টাইগারদের টানা হারে দেশজুড়ে চলছে তীব্র সমালোচনা।

দলের এমন বাজে পারফরম্যান্সে বিসিবি ও অধিনায়ক সাকিবের দায় দেখছেন অনেকেই। তারই প্রেক্ষিতে এই আইনি নোটিশ পাঠিয়েছেন এই আইনজীবী।

প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আইন অনুযায়ী কোনো দেশের ক্রিকেট বোর্ডে হস্তক্ষেপের সুযোগ নেই। সম্প্রতি শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডে সে দেশের ক্রীড়া মন্ত্রণালয় হস্তক্ষেপ করল দেশটির ক্রিকেট বোর্ডের সদস্যপদ স্থগিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

সময়ের আলো/আরআই



  বিষয়:   ক্রিকেট বিশ্বকাপ  বিসিবি সভাপতি  নাজমুল হাসান পাপন  সাকিব আল হাসান  পদত্যাগ  আইনি নোটিশ 


Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: