ভারতের জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ

সময়ের আলো অনলাইন

খেলাধুলা

চলমান ওয়ানডে বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা শেষ হয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেয়েছে স্বাগতিক ভারত।

2023-11-12T23:42:16+00:00
2023-11-12T23:42:16+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
খেলাধুলা
ভারতের জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ
সময়ের আলো অনলাইন
প্রকাশ: রোববার, ১২ নভেম্বর, ২০২৩, ১১:৪২ পিএম 
ভারতের জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ
চলমান ওয়ানডে বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা শেষ হয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেয়েছে স্বাগতিক ভারত।  স্বাগতিকদের জয়ে অষ্টম দল হিসেবে পাকিস্তানে আয়োজিত হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করল বাংলাদেশ।
 
রোববার (১২ নভেম্বর) বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪১০ রান তুলেছে ভারত। দলের হয়ে অপরাজিত ১২৮ রান করেছেন শ্রেয়াস আইয়ার। তাছাড়া লোকেশ রাহুল করেছেন ১০২ রান।

জবাবে খেলতে নেমে ৪৭ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ২৫০ রান সংগ্রহ করেছে নেদারল্যান্ডস। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান এসেছে তেজা নিদামানুরুর ব্যাট থেকে। বোলিংয়ে ভারতের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন বুমরাজ, সিরাজ, কুলদীপ ও জাদেজা। এতে ১৬০ রানের জয়ে টানা নয় ম্যাচে জিতল রোহিত শর্মারা।

সময়ের আলো/এম


Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: