চাঁদাবাজি করতে গিয়ে র‍্যাবের জালে ভুয়া এনএসআই সদস্য

নিজস্ব প্রতিবেদক

অপরাধ

নারায়ণগঞ্জ রূপগঞ্জে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্য পরিচয়দানকারী এক প্রতারককে আটক করেছে র‌্যাবের-১ সদসরা।আটক মো. হাফিজুর রহমান (৩৪) ঝিনাইদহ

2023-11-20T01:35:26+00:00
2023-11-20T01:35:26+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
অপরাধ
চাঁদাবাজি করতে গিয়ে র‍্যাবের জালে ভুয়া এনএসআই সদস্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ১:৩৫ এএম 
চাঁদাবাজি করতে গিয়ে র‍্যাবের জালে ভুয়া এনএসআই সদস্য
নারায়ণগঞ্জ রূপগঞ্জে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্য পরিচয়দানকারী এক প্রতারককে আটক করেছে র‌্যাবের-১ সদসরা।

আটক মো. হাফিজুর রহমান (৩৪) ঝিনাইদহ জেলার মহেশপুর পশ্চিম পুরন্দপুর (মোল্যা ডাঙ্গা) মো. আব্দুল হক এর ছেলে বলে জানা গেছে।

র‌্যাব-১ সিপিসি-৩ পূর্বাচল ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জুলফিকার আলী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি রোববার রাতে জানান, পূর্বাচল উপশহর এলাকা থেকে তাকে আটক করা হয়।

এলাকাবাসীর বরাত দিয়ে তিনি জানান, মো. হাফিজুর রহমান পূর্বাচল উপশহর বাচ্চু মিয়া নামের এক ব্যক্তির ছেলের নামে ডিবি কার্যালয়ে মামলা আছে বলে তাকে জানায় এবং মামলার ভয় দেখিয়ে চাঁদা দাবি করে এবং নুর হোসেন নামের আরেক ব্যক্তি জানান মো. হাফিজুর রহমান ইতোপূর্বে এনএসআই অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন ভয়ভিতী দেখিয়ে এলাকার লোকজন থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। একপর্যায়ে তার পরিচয় জিজ্ঞাসা করলে সে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)  সদস্য দাবি করে। তার কথায় সন্দেহ হলে র‌্যাবের গোয়েন্দা সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কৃত ব্যাক্তি ঘটনার সত্যাতা স্বীকার করে। 

তিনি আরও জানান, মো. হাফিজুর রহমানকে র‌্যাব ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ করলে সে একই পরিচয় দেয় এবং তাকে এনএসআই কার্যালয় থেকে পূর্বাচল এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য নিয়োজিত করা হয়েছে বলেও দাবি করে। 
অতিরিক্ত পুলিশ সুপার জুলফিকার আলী বলেন,  তিনি নিজেই এনএসআইয়ের নারায়ণগঞ্জ জেলা শাখায় খবর নিয়ে জানতে পারে মো. হাফিজুর রহমান নামে নারায়ণগঞ্জ এনএসআইয়ের কোনো সদস্য নেই। পরে এনএসআই থেকে বিষয়টি নিশ্চিত করলে তাকে আটক দেখানো হয়। পরবর্তীতে আটক ব্যাক্তিকে রুপগঞ্জ থানায় হস্থান্তর করা হয়।

সময়ের আলো/আরএস/ 


Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: