মিয়া আরেফিকে জেলগেটে ডিবির জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক

অপরাধ

কথিত জো বাইডেনের উপদেষ্টা জাহিদুল ইসলাম ওরফে মিয়া আরেফিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে না নিয়ে কশিমপুর জেলগেটে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর

2023-12-30T22:46:08+00:00
2023-12-30T22:46:08+00:00
 
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
অপরাধ
মিয়া আরেফিকে জেলগেটে ডিবির জিজ্ঞাসাবাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ১০:৪৬ পিএম 
মিয়া আরেফিকে জেলগেটে ডিবির জিজ্ঞাসাবাদ
কথিত জো বাইডেনের উপদেষ্টা জাহিদুল ইসলাম ওরফে মিয়া আরেফিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে না নিয়ে কশিমপুর জেলগেটে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

শনিবার (৩০ ডিসেম্বর)  রাতে ডিবির এক সূত্র এ তথ্য নিশ্চিত করেন।

ডিবি সূত্র জানায়, উচ্চপর্যায়ের একটি মহল থেকে অনুমতি না পাওয়ায় জাহিদুল ইসলামকে রিমান্ডে নেওয়া যায়নি। তবে তার কাছ থেকে যা জানার ছিল, আদালতের অনুমতি নিয়ে জেলগেটে জিজ্ঞাসাবাদ করে সেসব তথ্য পাওয়া গেছে। তিনি এখন কাশিমপুর কারাগারে রয়েছেন।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পরপর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে যান জাহিদুল ইসলাম। সেখানে নিজেকে বাইডেনের উপদেষ্টা মিয়া আরেফি পরিচয় দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। পরদিন ২৯ অক্টোবর তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। সেদিনই ‘মিথ্যা পরিচয়ে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের’ অভিযোগে পল্টন থানায় মামলা করেন মহিউদ্দিন শিকদার নামের এক ব্যক্তি। পরে ২ নভেম্বর তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, জেলগেটে জিজ্ঞাসাবাদে জাহিদুল ইসলামের কাছে জানতে চাওয়া হয়েছিল, তাকে কে ওই দিন বিএনপির কার্যালয়ে নিয়ে গিয়েছিলেন এবং কেন গণমাধ্যমে তিনি এভাবে বক্তব্য দিয়েছিলেন।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি প্রধান) হারুন-অর-রশীদ জানান, বাইডেনের কথিত উপদেষ্টাকে ডিবি জেলগেটে জিজ্ঞাসাবাদ করেছে। তার কাছ থেকে যেসব তথ্য জানার ছিল, জিজ্ঞাসাবাদ করে ডিবি সেসব তথ্য পেয়েছে।

সময়ের আলো/এম


Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: