নির্বাচনী প্রচারণায় হামলা, ছুরিকাঘাতে আহত ২

নিজস্ব প্রতিবেদক

অপরাধ

রাজধানীর কামরাঙ্গীরচড়ের ঝাউচড় এলাকায় আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অতর্কিত হামলায় দুই যুবক ছুরিকাঘাতে আহত হয়েছেন। আহতরা হলেন- মো. শিবা (৩০)

2023-12-29T20:49:32+00:00
2023-12-29T20:49:32+00:00
 
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
অপরাধ
নির্বাচনী প্রচারণায় হামলা, ছুরিকাঘাতে আহত ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ৮:৪৯ পিএম 
নির্বাচনী প্রচারণায় হামলা, ছুরিকাঘাতে আহত ২
রাজধানীর কামরাঙ্গীরচড়ের ঝাউচড় এলাকায় আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অতর্কিত হামলায় দুই যুবক ছুরিকাঘাতে আহত হয়েছেন। আহতরা হলেন- মো. শিবা (৩০) ও মো. তানভীর(২০)। শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকাল সারে ৫টার দিকে ঝাউচড় কাচাবাজারে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসা দেওয়া হয়েছে।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু শাহাদত হোসেন বলেন, বিকালে তারা প্রায় ১ হাজার লোকজন নিয়ে ঢাকা-২ আসনে নৌকার প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলামের সমর্থনে মিছিল করছিলেন। ঝাউচড় কাচাবজার এলাকায় আসলে তাদের উপড় অতর্কিত হামলা হয়। তাদের ধারনা বিএনপির লোকজন এই হামলা চালিয়ে শিবা ও তানভীরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাদের দুজনকে হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মিয়া জানান, কামরাঙ্গিরচড় থেকে দুই যুবক ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে এসেছে। এদের মধ্যে তানভীরের পিঠে ও শিবার পিঠে এবং বাম হাতে আঘাত রয়েছে। জরুরী বিভাগে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।

সময়ের আলো/জেডআই
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: