বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ খেলতে সিলেট পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। বুধবার (২২ নভেম্বর) বিমানের একটি ফ্লাইটে করে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তারা। এ সময় নিউজিল্যান্ড দলকে ফুল দিয়ে বরণ করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা।
বিমানবন্দর থেকে নিউজিল্যান্ড ক্রিকেট দল চলে যায় হোটেলে। এদিন সিলেটে কোনো অনুশীলন না থাকায় বিশ্রাম করেছে দলের সদস্যরা।
বৃহস্পতিবার ও শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড-২ এ অনুশীলন করবে নিউজিল্যান্ড। একদিন বিশ্রাম নিয়ে পরের দুই দিন আবারও অনুশীলন করে আগামী ২৮ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে দলটি।
আর বাংলাদেশ দলের অনুশীলন রাখা হয়েছে ২৩ নভেম্বর থেকে। এটি ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের প্রথম সিরিজ বাংলাদেশের।
সময়ের আলো/আরআই