নেপিয়ারে ঐতিহাসিক জয়ের পর এখন মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশ দল। কিউইদের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচে আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) মুখোমুখি হবে বাংলাদেশ–নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ে দুপুর ১২টা ১০ মিনিটে খেলা শুরু হবে। এছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে মুখোমুখি মোহামেডান ও শেখ রাসেল।
মেলবোর্ন টেস্ট-৪র্থ দিন
অস্ট্রেলিয়া-পাকিস্তান
ভোর ৫টা ৩০ মিনিট, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১
২য় টি–টোয়েন্টি
বাংলাদেশ–নিউজিল্যান্ড
দুপুর ১২টা ১০ মিনিট, নাগরিক ও গ্রিন টিভি
বিগ ব্যাশ লিগ
রেনেগেডস-স্ট্রাইকার্স
বেলা ২টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ২
ফুটবল
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল
মোহামেডান-শেখ রাসেল
দুপুর ২টা ৩০ মিনিট, টি স্পোর্টস ডিজিটাল
সময়ের আলো/আরআই