সিরিজ জয়ে চোখ রেখে ফিল্ডিংয়ে বাংলাদেশ, নেই লিটন

সময়ের আলো অনলাইন

খেলাধুলা

নেপিয়ারে ঐতিহাসিক জয়ের পর মাউন্ট মঙ্গানুইয়ে দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। হ্যামস্ট্রিং ইনজুরির

2023-12-29T12:04:43+00:00
2023-12-29T12:32:59+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
খেলাধুলা
সিরিজ জয়ে চোখ রেখে ফিল্ডিংয়ে বাংলাদেশ, নেই লিটন
সময়ের আলো অনলাইন
প্রকাশ: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ১২:০৪ পিএম  আপডেট: ২৯.১২.২০২৩ ১২:৩২ পিএম
সিরিজ জয়ে চোখ রেখে ফিল্ডিংয়ে বাংলাদেশ, নেই লিটন
নেপিয়ারে ঐতিহাসিক জয়ের পর মাউন্ট মঙ্গানুইয়ে দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। হ্যামস্ট্রিং ইনজুরির জন্য একাদশ থেকে ছিটকে গেছেন লিটন কুমার দাস।

শুক্রবার (২৯ ডিসেম্বর) নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে খেলা শুরু হবে। 

টি–টোয়েন্টি সিরিজের ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন লিটন দাস। এরপরই তাকে দ্বিতীয় ম্যাচে পাওয়া নিয়ে ছিল শঙ্কা। সেই আশঙ্কায় যেন সত্যি হল। লিটন না থাকায় একাদশে সুযোগ মিলেছে শামীম হোসেনের। বাংলাদেশ দলে পরিবর্তন এই একটিই। লিটন না থাকায় এই ম্যাচে উইকেট কিপিংয়ের দায়িত্ব সামলাবেন রনি তালুকদার। এই সংস্করণে বাংলাদেশের অষ্টম কিপার তিনি।

এছাড়া প্রথম ম্যাচে ক্যাচ নেয়ার সময় ডান হাতে চোট পেয়েছিলেন সৌম্য সরকার। তবে এক্স-রেতে কিছু ধরা পড়েনি। 

এরআগে প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে হারানোর পর বাংলাদেশের চোখ এখন সিরিজ জয়। যার জন্য জয় করতে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। আর মাউন্ট মঙ্গানুইয়ের ভেন্যুটি আজ ইতিহাসের পাতায় জায়গা করে নিতে পারে। বাংলাদেশের কাছে এই ভেন্যুটি স্মরণীয় হয়ে আছে আরও একটি কারণে। ২০২২ সালে এই ভেন্যুতেই প্রথমবারে নিউজিল্যান্ডকে তাদের মাটিতে টেস্ট হারিয়েছিল টাইগাররা।

বাংলাদেশ একাদশ

সৌম্য সরকার, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, শেখ মেহেদি হাসান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ

মিচেল স্যান্টনার (অধিনায়ক), টিম সেইফার্ট, ফিন অ্যালেন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, বেন সিয়ার্স, অ্যাডাম মিলনে, ইশ সোধি ও টিম সাউদি।

সময়ের আলো/আরআই



  বিষয়:   বাংলাদেশ–নিউজিল্যান্ড  টি-টোয়েন্টি সিরিজ  টস  একাদশ 


Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: