ভোট কেন্দ্রে না গেলেও নৌকার প্রার্থীরা জিতে যাবে, এটা যেন না হয়

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়াদুল কাদের বলেছেন, ভোট কেন্দ্রে না গেলেও ৭ জানুয়ারি নৌকার প্রার্থীরা

2024-01-01T16:47:30+00:00
2024-01-01T18:06:16+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
রাজনীতি
ভোট কেন্দ্রে না গেলেও নৌকার প্রার্থীরা জিতে যাবে, এটা যেন না হয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ৪:৪৭ পিএম  আপডেট: ০১.০১.২০২৪ ৬:০৬ পিএম
ভোট কেন্দ্রে না গেলেও নৌকার প্রার্থীরা জিতে যাবে, এটা যেন না হয়
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়াদুল কাদের বলেছেন, ভোট কেন্দ্রে না গেলেও ৭ জানুয়ারি নৌকার প্রার্থীরা জিতে যাবে, এটা যেন না হয়। তাই ভোট কেন্দ্রে এসে ভোট দেবেন। সবাই যদি মনে করেন নানক, নাছিম, কামরুল, সাবের,  ফেরদৌস আহমেদ ভাই জিতবে। তাহলে হবে না। সবাইকে ভোট কেন্দ্রে আসতে হবে।

সোমবার (১ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডির কলাবাগান মাঠে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। সঞ্চলানা করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি।

তিনি বলেন, খেলা হবে, বিএনপি কোথায় গেছে। পালিয়ে গেছে। ২৮ তারিখ লালকার্ড খেয়ে পালিয়ে গেছে। বিএনপি স্বাধীনতা বিরোধী, লুটেরা , খুনি, যারা দেশকে পাকিস্তান বানাতে চায়, তাদের বিরুদ্ধে ৭ জানুয়ারি ফাইনাল খেলা হবে। খেলা হবে। জোরদার খেলা হবে। অবরোধের বিরুদ্ধে খেলা হবে। খেলতে হবে এক সঙ্গে। ৭ জানুয়ারি জিতবে কারা শেখ হাসিনার কর্মী যারা।

ওবায়দুল কাদের বলেন,পূর্ব দেশের সব চেয়ে জনপ্রিয় নেতা শেখ হাসিনা। তিনি চেতনার অগ্নিবীণা।

তিনি বলেন, ফিলিস্তিনে যখন গণহত্যা চলে। ইসলাম পন্থীদের একটা কথাও শুনলাম না। শেখ হাসিনা ফিলিস্তিনির পক্ষে কথা বললেন। পলাতক তারেক জিয়া বলে, আমার দরকার আমেরিকা। ফিলিস্তিনে পক্ষে কথা বলে লাভ নেই। খেলা হবে তারেকের বিরুদ্ধে। এই তারেক বাংলাদেশের কলঙ্কিত সন্তান। এই তারেকদের পাকিস্তান ও আফগানিস্তান মার্কা রাজনীতি আর হবে না। ২৮ তারিখ পুলিশ হাসপাতালে হামলা। পুলিশ হত্যা, সাংবাদিক নির্যাতন। ফখরুল, মির্জা আব্বাসসহ নেতারা পালিয়ে গেছে। বাইডেনের দোস্ত গড় গড় ইংরেজি বলে মিয়া আরেফিনকে। এখন বরিশালের বাংলা বলে। ফান্দে পরিয়া বগা কান্দেরে।  যারা আগুন নিয়ে আসবে, তাদের হাত ভেঙে দেবো।

এ জনসভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, ঢাকা ১০ আসনের নৌকা প্রার্থী চিত্র নায়ক ফেরদৌস আহমেদ প্রমুখ।

সময়ের আলো/এম


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: