আমি কবরে গেলেও বলবো নৌকায় ভোট দেন: শাহজাহান ওমর

ঝালকাঠি প্রতিনিধি

রাজনীতি

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে নৌকা প্রতীকের আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান ওমর বলেছেন, ‘বরিশাল, ঝালকাঠি, রাজাপুর, কাঠালিয়া এ অঞ্চলে আমি বিএনপির দুর্গ

2024-01-01T23:38:22+00:00
2024-01-01T23:38:22+00:00
 
  মঙ্গলবার, ১৬ জুন ২০২৬,
২ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
রাজনীতি
আমি কবরে গেলেও বলবো নৌকায় ভোট দেন: শাহজাহান ওমর
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ১১:৩৮ পিএম   (ভিজিট : ১২৯১)
আমি কবরে গেলেও বলবো নৌকায় ভোট দেন: শাহজাহান ওমর
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে নৌকা প্রতীকের আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান ওমর বলেছেন, ‘বরিশাল, ঝালকাঠি, রাজাপুর, কাঠালিয়া এ অঞ্চলে আমি বিএনপির দুর্গ সৃষ্টি করছিলাম। নেত্রী শেখ হাসিনা এটি উপলব্ধি করেছেন, কানে কানে বলছেন, এখন এইটা উল্টা ঘুরাইয়া আওয়ামী লীগের দুর্গ গড়ে দেন। আমি করবো, আমার উপর তার যে আস্থা- তার বরখেলাপ হবে না ইনশাল্লাহ। এ অঞ্চলে আর নৌকার বাইরে কেহ এমপি নির্বাচিত হতে পারবে না। আমি কবরে গেলেও বলবো, তাড়াতাড়ি নৌকায় ভাট দেন।’ 

সোমবার (১ জানুয়ারি) বিকেলে লেবুবুনিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। 

সাতুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এ সভায় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সোবাহান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি অ্যাডডভোকেট খায়রুল আলম সরফরাজসহ উপজেলা ও ইউনিয়ন আ’লীগের নেতৃবৃন্দরা।

বিএনপি সম্পর্কে শাহজাহান ওমর বলেন, আমি আগে একটি দলে ছিলাম সেই দল আমার সিরিয়াল ছিল ১১, আমি কেন আওয়ামী লীগে আসছি জানেন, রাজনৈতিক দল যদি নির্বাচন না করে, এই দল টেকে না। 

নির্বাচন নিয়ে তিনি বলেন, আগামী ৭ তারিখের নির্বাচনে সবাইকে কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে। কেন্দ্রে বসে সীল মারা যাবে না। কারণ নির্বাচনে দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষণ থাকবে। তারা কেন্দ্রে কেন্দ্রে ঘুরে বড়াবে। সীল মারলে তারা ছবি তুলে ছড়িয়ে দিবে। 

তাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। নির্বাচন নিয়ে দেশি-বিদেশি নানা যড়যন্ত্র চলছে। তাই ৫ পার্সেন্ট, ১০ পার্সেন্ট, ২০ পার্সেন্ট ভোট পড়লে এই নির্বাচন অবৈধ বলে বিদেশি গণমাধ্যম ও বিরাধী পক্ষ প্রচার করবে। তাই কমপক্ষে ৬০ শতাংশ ভোট কাস্ট হতে হবে। 

তিনি আরও বলেন, আপনারা একদিন ভোট কেন্দ্রে গিয়ে নৌকায় সীল মারুন, আমি আগামী ৫ বছর আপনাদের সেবা করতে চাই। আমি আপনাদের সেবক হতে চাই। 

এই সভায় ভোটারদের কাছে নৌকার পক্ষে ভোট চান এম শাহজাহান ওমর বীরউত্তম। 

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: