নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে ও গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে এক জরুরি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, আগামী শনিবার (৬ জানুয়ারি) সকাল ৬টা থেকে সোমবার (৮ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করবে বিএনপি।
এছাড়া শুক্রবার (৫ জানুয়ারি) সারা দেশে মিছিল ও গণসংযোগের লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে বিএনপি ও সমমনা দলগুলো।