বিএনপির ডাকা হরতাল সমর্থনের মিছিল থেকে ইডেন কলেজ ছাত্রদলের আহবায়ক ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেহেনা আক্তার শিরিনসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। অন্য ২ জন মোহাম্মদপুর থানা ছাত্রদল নেতা মোঃ পারভেজ খাঁন ও হাবিবুল্লাহ বাহার কলেজের ছাত্রদল কর্মী তানভীর অপূর্ব।
বিএনপি ঘোষিত ৬ ও ৭ জানুয়ারি টানা ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজার এলাকায় ছাত্রদলের সহ সভাপতি আক্তারুজ্জামান আক্তার ও নাছির উদ্দিন নাছিরের নেতৃত্বে হরতালের সমর্থনে মশাল মিছিল বের হয়। সেখান থেকে তাদেরকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন নাসির।
তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও ডামি নির্বাচন বন্ধ দাবিতে আগামীকালের ডাকা হরতালের সমর্থনে আমরা মগবাজার এলাকায় মশাল মিছিল করলে পিছন থেকে ছাত্রলীগ আমাদের ওপর হামলা চালায়। এরপর পুলিশ ৩ জনকে আটক করে।
এসময় মিছিলে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম মুসা, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক জকির উদ্দিন আবির, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম সজিব, সহ সাধারণ সম্পাদক সানজিদা ইয়াসমিন তুলি, সহ সাধারণ সম্পাদক হায়াত মাহমুদ জুয়েল, সহ ছাত্রী বিষয়ক জান্নাতুল ফেরদাউস প্রমুখ।
সময়ের আলো/জিকে