নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল ও পিকেটিং করেছেন নেতাকর্মীরা।
শনিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে রাজধানীর শাহবাগ মোড় থেকে মিছিল শুরু করে বাংলামোটরে এসে শেষ করে বিএনপি নেতাকর্মীরা। এ সময় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও পিকেটিং করে তারা।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকার আবারও আগুন নিয়ে খেলা শুরু করেছে। একতরফা নির্বাচন আয়োজন করতে পুরানো খেলায় মেতে উঠেছে আওয়ামী লীগ।
এর আগেও অগ্নিসন্ত্রাসের নারকীয় তান্ডব চালিয়ে ক্ষমতাসীন গোষ্ঠী রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করেছিল বলে মন্তব্য করেন রিজবি।
সময়ের আলো/এএ/