বঙ্গবন্ধু পেশাজীবী লীগ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পিঠা উৎসব করা হয়েছে।
রোববার (২৮ জানুয়ারি) মোহাম্মদপুর চাঁদ উদ্যান মেলার মাঠে বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলে এ উৎসব। পিঠা উৎসবের উদ্বোধন করেন বঙ্গবন্ধু পেশাজীবী লীগের কেন্দ্রীয় সভাপতি সরকার মো. আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পেশাজীবী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ জামাল আহমেদ।
এ উৎসবে উপস্থিত ছিলেন- কেরানীগঞ্জ, মোহাম্মদপুর, বসিলা, মিরপুর, লালমাটিয়া ও সাভার এলাকার বিভিন্ন পেশাজীবীরা।
মেলায় বেশ কয়েকজন নারীকর্মী পিঠা, চিতই পিঠা, ভাপা পিঠা ও পাটিসাপ্টা পিঠা গরম গরম তৈরি করে। এসময় নেতা-কর্মীসহ উপস্থিত সবাই ফ্রি পিঠা খেতে আনন্দ উল্লাস করেনথক। প্রায় ১ হাজার ৫০০ জন এই উৎসবে অংশগ্রহণ করেন।
সময়ের আলো/জিকে