সীমান্তে নিহত বাংলাদেশিদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বাংলাদেশ, ভারত ও মিয়ানমার সীমান্তে নিহতদের স্মরণে রাজধানীসহ সারাদেশে দোয়া মাহফিল করেছে বিএনপি। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর মসজিদে

2024-02-16T20:02:08+00:00
2024-02-16T20:02:08+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজনীতি
সীমান্তে নিহত বাংলাদেশিদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:০২ পিএম 
সীমান্তে নিহত বাংলাদেশিদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল
বাংলাদেশ, ভারত ও মিয়ানমার সীমান্তে নিহতদের স্মরণে রাজধানীসহ সারাদেশে দোয়া মাহফিল করেছে বিএনপি। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর মসজিদে মসজিদে এই দোয়া অনুষ্ঠিত হয়। বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি এতে সাধারণ মুসুল্লিরাও এতে অংশ নেন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর প্রতিটি এলাকায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়ায় অংশ নেন নেতারা। এসময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের অসুস্থ ও কারাবন্দি নেতাদের সুস্থতা কামনা করেন তারা।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, সারাদেশের ন্যায় ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন এলাকার মসজিদগুলোতে দোয়ার আয়োজন করা হয়েছে। সীমান্তে নিহতদের পাশাপাশি বিএনপির আন্দোলন সংগ্রামে নিহত নেতাদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করা হয়েছে।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল করিব খান জানান, ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকাসহ সারাদেশে সীমান্তে নিহতদের স্মরণে মসজিদগুলোতে দোয়া অনুষ্ঠিত হয়েছে। দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এতে অংশ নিয়েছেন। এর আগে ১১ ফেব্রুয়ারি দোয়া মাহফিল কর্মসূচি ঘোষণা করে দলটি।

বাদ জুম্মা পাবনা দারুস সালাম জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী স্বপন, পাবনা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইটসহ পাবনা সদর উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী।

চট্টগ্রাম মহানগর বিএনপি ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খোন্দকার, মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাসেম বক্করসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে স্থানীয় মসজিদে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী।

ঝিনাইদহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সিনিয়র সহ-সভাপতি মো. আক্তারুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ ইকবাল মাখন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতের নির্দেশনায় জামালপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল হয়েছে।

কক্সবাজার সদর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মাবুদ, সাধারণ সম্পাদক ছৈয়দ নুর সওদাগরসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

পিরোজপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আলমগীর হোসেন, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানাসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও ঢাকা মহানগর, বগুড়া, চট্টগ্রাম, রংপুর, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, রাজশাহী, কুমিল্লাসহ বিভিন্ন স্থানে মসজিদে মসজিদে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল হয়েছে বলে জানা গেছে।

এদিকে পৃথকভাবে রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে সীমান্তে নিহতদের স্মরণে দোয়া মাহফিল করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: