৬ দফা যারা মানে না তারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না: কাদের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ছয় দফা স্বাধীনতা সংগ্রামের টার্নিং পয়েন্ট। যারা

2024-06-07T08:35:31+00:00
2024-06-07T10:07:11+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজনীতি
৬ দফা যারা মানে না তারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না: কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ জুন, ২০২৪, ৮:৩৫ এএম  আপডেট: ০৭.০৬.২০২৪ ১০:০৭ এএম
৬ দফা যারা মানে না তারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ছয় দফা স্বাধীনতা সংগ্রামের টার্নিং পয়েন্ট। যারা ছয় দফা মানে না তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না।

শুক্রবার (৭ জুন) ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ছয় দফা বাস্তবায়নে বঙ্গবন্ধুর যে আহ্বান তারই সাথে ৭ জুনের হরতালে বেশ কয়েকজন শ্রমিক নেতা নিহত হন। ছয় দফা হচ্ছে স্বাধীনতা আন্দোলনের মাইলফলক। ছয় দফার ভিত্তিতে ১১ দফা আন্দোলনের সূত্রপাত। ৬২ তে পাক ভারত যুদ্ধে পূর্ব বাংলার কোন নিরাপত্তা ছিলো না। ৬ দফা না হলে ৬৯ এর গণঅভ্যুত্থান হতো কিনা। এই ছয় দফা আমাদের ইতিহাসে বাক পরিবর্তন করেছে। ৭৫ এর পর ৭ জুন, ৭ মার্চ এই সব দিবস নিষিদ্ধ করে দেয়। যারা নিষিদ্ধ করে দেয় তারা বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত। তারা দেশের স্বাধীনতা মানে না।

সময়ের আলো/আরআই



  বিষয়:   আওয়ামী লীগ-ওবায়দুল কাদের  ছয় দফা দিবস 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: