জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সঙ্গে বিএনপির বৈঠক

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সাথে বৈঠক করেছেন বিএনপির প্রতিনিধি দল। নেতৃত্ব দিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৯

2024-08-09T16:00:06+00:00
2024-08-09T16:00:06+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজনীতি
জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সঙ্গে বিএনপির বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪, ৪:০০ পিএম 
জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সঙ্গে বিএনপির বৈঠক
জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সাথে বৈঠক করেছেন বিএনপির প্রতিনিধি দল। নেতৃত্ব দিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৯ আগস্ট) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঘন্টাব্যাপী এই বৈঠক হয়। বৈঠকে দেশের নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকার, সার্বিক পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। 

এই বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক শামা ওবায়েদ এবং ঢাকাস্থ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ হুমা খান।

বৈঠকের পর আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আজকে বাংলাদেশে যে বড় ধরনের পরিবর্তন হয়েছে…আমরা দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি। এরসাথে বাংলাদেশের গণ সমর্থন যেভাবে ছিলো তেমনি আন্তর্জাতিক সম্প্রদায়েরও ভালো সমর্থন ছিলো বিশেষ করে ইউনাইটেড নেশনসের একটা বড় ধরনের সমর্থন ছিলো বাংলাদেশের মানুষের মানবাধিকার ফিরিয়ে আনার।

‘বাংলাদেশের উন্নয়ন পার্টনার যারা আছে তারা বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে সকলের মধ্যে একটা দ্বিধা-দ্বন্দ্ব ছিল… আজকে সকলের মধ্যে সেই শঙ্কা কেটে গেছে। সেই শঙ্কা কেটে আগামী দিনের আমরা কিভাবে বাংলাদেশ গড়ব এটাই এখানে আলোচনা হয়েছে।’

আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন, আমরা গতরাতে যে ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে সেই বিষয়ে আলোচনা করেছি। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ইউনাইটেড ন্যাশন সমর্থন জানিয়েছে। এরই অংশ হিসেবে আমরা সকল স্টেকহোল্ডারস রাজনৈতিক দল, সিভিল সোসাইটির প্রতিনিধি, সংগঠনের সাথে আলাপ করছি। আজকে আমরা বিএনপির সাথে আলোচনা করেছি। আগামী বাংলাদেশ গড়ার জন্য কীভাবে জাতিসংঘ সহযোগিতা করতে পারে, আন্দোলনকে ঘিরে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার ইনভেস্টিগেশনে জাতিসংঘ কীভাবে সহযোগিতা করতে পারে এবং উন্নয়ন অগ্রাধিকারে সহযোগিতা করা যায়। আমরা এই নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে আগামী নির্বাচনের আগ পর্যন্ত বাংলাদেশে উন্নয়নে জাতিসংঘ সহযোগিতা দিয়ে যাবে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   জাতিসংঘ-আবাসিক সমন্বয়কারী  বিএনপির বৈঠক  মির্জা ফখরুল 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: