১৫ আগস্ট সারা দেশে বিএনপির অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

১৫ আগস্ট ঘিরে সতর্ক অবস্থানে থাকবে বিএনপি। দলটি ১৫ আগস্ট ঘিরে তিন দিনের তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে

2024-08-13T22:58:11+00:00
2024-08-13T22:58:11+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
রাজনীতি
১৫ আগস্ট সারা দেশে বিএনপির অবস্থান কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, ১০:৫৮ পিএম 
১৫ আগস্ট সারা দেশে বিএনপির অবস্থান কর্মসূচি
১৫ আগস্ট ঘিরে সতর্ক অবস্থানে থাকবে বিএনপি। দলটি ১৫ আগস্ট ঘিরে তিন দিনের তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে ১৪ ও ১৫ আগস্ট কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের সব দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালিত হবে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ব্যক্তিদের জন্য ১৬ আগস্ট দোয়া অনুষ্ঠান হবে।

দেশে ফিরিয়ে এনে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গণহত্যার বিচারের দাবিতে বিএনপি এসব কর্মসূচি পালন করবে বলে জানায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের এক সম্প্রীতি সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন তিনি।

রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত এই সম্প্রীতি সমাবেশে বিএনপির কেন্দ্রীয় সহধর্মবিষয়ক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, সহসম্পাদক অপর্ণা রায়, কেন্দ্রীয় নেতা রমেশ চন্দ্র রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সাধারণ সম্পাদক তরুণ কুমার দে প্রমুখ।

এদিকে জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদলও দুই দিনের পৃথক কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে যুবদল আগামীকাল ১৪ আগস্ট ও পরদিন ১৫ আগস্ট সারা দেশের সব জেলা, মহানগর, থানা-উপজেলা ও পৌর ইউনিটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে ছাত্র-জনতাকে হত্যার ‘নির্দেশদাতা’ শেখ হাসিনার বিচারের দাবিতে সংগঠন দুটি এ কর্মসূচি ঘোষণা করে। ছাত্রদল ১৪ ও ১৫ আগস্ট শাহবাগে সমাবেশ এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ১৬ আগস্ট দোয়া মাহফিল করবে।

সময়ের আলো/এম


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: