মঙ্গলগ্রহে পানির সন্ধান

সময়ের আলো ডেস্ক

বিজ্ঞান ও প্রযুক্তি

মঙ্গলগ্রহের পাথরের নিচে তরল পানির আধার পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন নাসার বিজ্ঞানীরা। এ অনুসন্ধানটি প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি

2024-08-14T03:21:36+00:00
2024-08-14T03:21:36+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি
মঙ্গলগ্রহে পানির সন্ধান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪, ৩:২১ এএম 
মঙ্গলগ্রহে পানির সন্ধান
মঙ্গলগ্রহের পাথরের নিচে তরল পানির আধার পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন নাসার বিজ্ঞানীরা। এ অনুসন্ধানটি প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্স (পিএনএএস) এক প্রতিবেদনে প্রকাশ করেছে। পিএনএএসের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে জানায়, ২০১৮ সালে মার্কিন গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা মঙ্গলগ্রহের ভূপৃষ্ঠে ইনসাইট ল্যান্ডার প্রবেশ করে। এ ল্যান্ডারের সিসমোমিটারের সাহায্যে মঙ্গলগ্রহের ভূকম্পন রেকর্ড করা হয়। এ কম্পনের মধ্য দিয়ে গত চার বছরে মঙ্গলগ্রহের গতি এবং অভ্যন্তরে তরল পানির অস্তিত্ব রয়েছে কি না তা জানা যায়।

ইনসাইট ল্যান্ডারের সাহায্যে এই প্রথম মঙ্গলগ্রহের পাথুরে ভূপৃষ্ঠের বাইরের ভূতত্ত্বের গভীরে তরল পানির অস্তিত্ব রয়েছে বলে জানা গেছে। যদিও এর আগেই মঙ্গলগ্রহের মেরু অঞ্চলে এবং বায়ুমণ্ডলে পানির অস্তিত্বের সন্ধান পাওয়া গেছে। তবে তা তরল অবস্থায় নয়। বরং তা বরফ এবং বাষ্পাকারে রয়েছে। আর তরল পানি ছাড়া কোনো স্থানে প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব নয়।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইকেল মাঙ্গা মঙ্গলগ্রহে তরল পানির অস্তিত্ব অনুসন্ধানে অন্যতম গবেষক ছিলেন। তিনি বলেন, মঙ্গলগ্রহের ভূতত্ত্বের প্রায় ৬ থেকে ১২ মাইল গভীরে তরল পানির আধার রয়েছে। তিনি আরও বলেন, এ অনুসন্ধানটি বিজ্ঞানীদের মঙ্গলে প্রাণের অস্তিত্ব অনুসন্ধানের একধাপ এগিয়ে নেবে। কারণ যেহেতু তরল পানির সন্ধান পাওয়া গেছে, তাই ভূগর্ভে প্রাণের অস্তিত্ব থাকতে পারে বলে আশা করা যায়। তবে মানুষ যে মঙ্গলে বসবাস করার আশা করছে, তা এখনও সম্ভব নয়। কারণ মঙ্গলের পাথুরে মাটি পৃথিবীর মতো সহজেই খনন করা যায় না। তাই এ গ্রহটি এখনও মানুষের বসবাস উপযোগী না বলে জানিয়েছেন অধ্যাপক মাইকেল মাঙ্গা। 


সময়ের আলো/আরএস




Loading...
Loading...
বিজ্ঞান ও প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: