সূর্যের সবচেয়ে কাছে যাওয়ার রেকর্ড

প্রযুক্তির আলো ডেস্ক

বিজ্ঞান ও প্রযুক্তি

সূর্যের সবচেয়ে কাছাকাছি গিয়ে ইতিহাস গড়েছে নাসার মহাকাশযান ‘পার্কার সোলার প্রোব’। বাংলাদেশ সময় শুক্রবার সূর্যের ৩৮ লাখ মাইল কাছাকাছি পৌঁছাতে

2024-12-30T06:16:38+00:00
2024-12-30T06:16:38+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি
সূর্যের সবচেয়ে কাছে যাওয়ার রেকর্ড
প্রযুক্তির আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ৬:১৬ এএম 
সূর্যের সবচেয়ে কাছে যাওয়ার রেকর্ড
সূর্যের সবচেয়ে কাছাকাছি গিয়ে ইতিহাস গড়েছে নাসার মহাকাশযান ‘পার্কার সোলার প্রোব’। বাংলাদেশ সময় শুক্রবার সূর্যের ৩৮ লাখ মাইল কাছাকাছি পৌঁছাতে সক্ষম হয় এটি। মহাকাশযান থেকে পাঠানো আলোর সংকেত থেকে বিজ্ঞানীরা জানতে পেরেছেন নিরাপদে আছে এটি।

সূর্য সম্পর্কে আরও জানার চেষ্টা মহাকাশ বিজ্ঞানীদের অনেক আগে থেকেই ছিল। জলন্ত এই বিশাল অগ্নিকুণ্ডকে জানতে গবেষণাও চলছে প্রতিনিয়তই। এরই ধারাবাহিকতায় এবার সূর্যের কাছে গিয়ে ইতিহাস গড়ল নাসার মহাকাশযান।

যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার মহাকাশযান ‘পার্কার সোলার প্রোব’ ইস্টার্ন টাইম জোন অনুযায়ী বৃহস্পতিবার সফলভাবে সূর্যের কাছে যেতে সক্ষম হয়েছে। এর আগে আর কোনো মহাকাশযান সূর্যের এত কাছাকাছি যেতে পারেনি। নাসা জানায়, গত মঙ্গলবার ‘পার্কার সোলার প্রোব’ নামের মহাকাশযানটি সূর্যের দিকে ছুটতে শুরু করে। তখন এর গতি ছিল ঘণ্টায় প্রায় ৪ লাখ ৩০ হাজার মাইল। যাত্রার পর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় মহাকাশযানটির সঙ্গে।

প্রোগ্রাম করা ছিল এটি যদি সফলভাবে সূর্যের কাছাকাছি পৌঁছাতে পারে তবে আলোক সংকেত পাঠাবে। বিজ্ঞানীদের অধীর অপেক্ষা ছিল এই সংকেতটির জন্য। পরে ইস্টার্ন টাইম জোন অনুযায়ী স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে এই সংকেত পায় বিজ্ঞানীরা। তারা জানান, ‘পার্কার সোলার প্রোব’ সূর্যের প্রায় ৩৮ লাখ মাইল কাছাকাছি যেতে পেরেছে নানা প্রতিকূলতা পাড়ি দিয়ে। এসময় যানটিকে সহ্য করতে হয়েছে ৯৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এরপরেও এটি নিরাপদে আছে বলে জানা যায়। আশা করা হচ্ছে আগামী ১ জানুয়ারি ‘পার্কার সোলার প্রোব’ নিজের সবশেষ অবস্থা সম্পর্কে তথ্য পাঠাবে। প্রত্যাশা করা হচ্ছে এই অভিযানে মহাকাশযানটির সফলতা সূর্য সম্পর্কে আরও ভালোভাবে জানতে সাহায্য করবে বিজ্ঞানীদের। পাওয়া যাবে নক্ষত্রটি সম্পর্কে নতুন অনেক তথ্যও। সূর্যের উত্তপ্ত অঞ্চল বুঝতে সাহায্য করবে এসব তথ্য। ভূমিকা রাখবে সৌরবায়ুর উৎস শনাক্ত করতেও।

সময়ের আলো/আরএস/


Loading...
Loading...
বিজ্ঞান ও প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: