বিআইজেএফ নির্বাচন: সভাপতি হালিম সম্পাদক সাব্বিন

প্রযুক্তির আলো ডেস্ক

বিজ্ঞান ও প্রযুক্তি

দেশের তথ্যপ্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে

2024-12-24T02:13:28+00:00
2024-12-24T02:13:28+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি
বিআইজেএফ নির্বাচন: সভাপতি হালিম সম্পাদক সাব্বিন
প্রযুক্তির আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ২:১৩ এএম 
বিআইজেএফ নির্বাচন: সভাপতি হালিম সম্পাদক সাব্বিন
দেশের তথ্যপ্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইনফোটেকইনসাইট ডটকমের সম্পাদক মো. এ হালিম (হিটলার এ হালিম)। সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন দৈনিক সমকালের ডিজিটাল গ্রোথ এডিটর সাব্বিন হাসান এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন চ্যানেল ২৪-এর স্টাফ রিপোর্টার এনামুল হক।

গত শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে ভিশন-২০২১ টাওয়ারের সম্মেলন কক্ষে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ চলে। ভোট গ্রহণের পর ভোট গণনা করে নির্বাচন কমিশন প্রাথমিক ফলাফল ঘোষণা করে।

গতকাল সোমবার বিকাল ৪টায় নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ৬৭ জন ভোটারের মধ্যে ৬৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিআইজেএফের নির্বাহী কমিটির ৯টি পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন-সহ-সভাপতি কম্পিউটার বিচিত্রার সম্পাদক ভূঁইয়া ইনাম লেলিন, সাংগঠনিক সম্পাদক ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিনিয়র সাব এডিটর মো. তৌহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ বিজটেক ২৪ ডটকমের বিশেষ প্রতিনিধি মো. সাইফুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), প্রকাশনা ও গবেষণা সম্পাদক টেকসংবাদ ডটকম ডটবিডির সম্পাদক মো. মাহবুবুর রহমান এবং নির্বাহী সদস্য মান্থলি টেকওয়ার্ল্ডের সম্পাদক নাজনীন নাহার ও দৈনিক ডিজিটাল সময়ের মো. এনামুল করিম।

সময়ের আলো/আরএস/




Loading...
Loading...
বিজ্ঞান ও প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: