ইনস্টাগ্রামে শিডিউলড মেসেজ

প্রযুক্তির আলো ডেস্ক

বিজ্ঞান ও প্রযুক্তি

সাধারণত ইনস্টাগ্রামকে ছবিভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে বিবেচনা করা হলেও অ্যাপটির মেসেজিং ফিচারও জনপ্রিয়। আর সাম্প্রতিক অ্যাপটির এক আপডেটে এসেছে মেসেজ

2024-12-24T00:52:14+00:00
2024-12-24T00:52:14+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি
ইনস্টাগ্রামে শিডিউলড মেসেজ
প্রযুক্তির আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ১২:৫২ এএম 
ইনস্টাগ্রামে শিডিউলড মেসেজ
সাধারণত ইনস্টাগ্রামকে ছবিভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে বিবেচনা করা হলেও অ্যাপটির মেসেজিং ফিচারও জনপ্রিয়। আর সাম্প্রতিক অ্যাপটির এক আপডেটে এসেছে মেসেজ শিডিউল করার ফিচার। কেউ বন্ধুর জন্মদিনে মেসেজ পাঠানোর বিষয় মনে রাখা নিয়ে চিন্তায় থাকলে এ ফিচার তার জন্যই। কীভাবে ফিচারটি ব্যবহার করবেন সে বিষয়ে নির্দেশনামূলক প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগেজেট। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত-

কীভাবে শিডিউল করবেন : ইনস্টাগ্রাম মেসেজ অপশনে যেতে ফিডের ওপরের ডান কোনায় চাপুন। কার সঙ্গে মেসেজ শিডিউল করবেন তার চ্যাটবক্স বেছে নিন। টেক্সট বক্সে মেসেজটি টাইপ করুন। এরপর টেক্সট বক্সের ডান পাশের নীল তীর চিহ্ন আইকনে ক্লিক করে ধরে রাখুন। এরপর বার্তা পাঠানোর তারিখ ও সময় সেট করার ডায়াল দেখাবে ইনস্টাগ্রাম। সেখান থেকে নিজের পছন্দ অনুসারে সময় ও তারিখ বেছে নিন। মেনুর নিচে নীল রঙের ‘সেন্ড’ অপশনে চাপলেই বার্তাটি নির্ধারিত সময় ও তারিখের জন্য শিডিউল করা হবে।

মেসেজ ডিলিট করবেন কীভাবে : বিভিন্ন কারণে মানুষের মন পরিবর্তন হতে পারে। এমন হলে শিডিউল করা টেক্সট মুছে ফেলারও সুযোগ রয়েছে। শিডিউল করা চ্যাট বক্সে, টেক্সট বক্সের ঠিক ওপরে ‘শিডিউলড মেসেজেস’ লেখা অপশনে চাপুন। এরপর যে মেসেজ ডিলিট করতে চান সেটির ওপরে চেপে ধরে রাখুন। একটি পপ আপ মেনু আসবে সেখান থেকে ‘ডিলিট’ অপশনটি বেছে নিলেই শিডিউল করা মেসেজ ডিলিট হয়ে যাবে।

শিডিউল করা মেসেজ এডিট : শিডিউল করা মেসেজ মুছে ফেলার পরিবর্তে এডিট করতে চাইলে বিষয়টি কিছুটা জটিল হয়ে যায় বলে প্রতিবেদনে লিখেছে এনগেজেট। ইনস্টাগ্রামে সাধারণ মেসেজ এডিট করার অপশন থাকলেও শিডিউল বার্তা সরাসরি এডিট করা যায় না। তবে, বাড়তি কিছু কাজ করে সেটি করতে পারেন। প্রথমে ডিলিট করার মতো শিডিউল করা মেসেজটি চালু করুন। এরপর ডিলিট করার আগে মেসেজটিতে চেপে ধরে ক্লিপবোর্ডে কপি করে নিন। তারপর পপ আপ মেনু থেকে ডিলিট বোতামে চাপুন। কপি করা বার্তাটি নতুন করে টেক্সট বক্সে পেস্ট করে পছন্দ অনুসারে এডিট করে নিন। এরপর টেক্সট বক্সের ডান পাশের নীল আইকনে চেপে ধরে আগের মতো শিডিউলের সময় নির্ধারণ করুন। সবশেষে সেন্ড বোতামে চাপলেই মেসেজটি শিডিউল হয়ে যাবে।

সময়ের আলো/আরএস/



Loading...
Loading...
বিজ্ঞান ও প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: