‘ঠিকানা’–তে সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের নতুন অধ্যায়

সময়ের আলো ডেস্ক

বিবিধ

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’–তে যোগ দিয়েছেন জনপ্রিয় সাংবাদিক খালেদ মুহিউদ্দীন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) আনুষ্ঠানিকভাবে ঠিকানা পরিবারের

2024-08-16T14:35:50+00:00
2024-08-16T14:39:59+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
বিবিধ
‘ঠিকানা’–তে সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের নতুন অধ্যায়
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪, ২:৩৫ পিএম  আপডেট: ১৬.০৮.২০২৪ ২:৩৯ পিএম
‘ঠিকানা’–তে সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের নতুন অধ্যায়
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’–তে যোগ দিয়েছেন জনপ্রিয় সাংবাদিক খালেদ মুহিউদ্দীন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) আনুষ্ঠানিকভাবে ঠিকানা পরিবারের সঙ্গে যুক্ত হন তিনি।

ঠিকানার সম্পাদকমণ্ডলীর সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন জানান, সাংবাদিক খালেদ মুহিউদ্দীন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন মোবাইল টেলিকম কোম্পানি রিভারটেল ও ঠিকানা পরিবারে যোগ দিয়েছেন।

কয়েকদিন আগেই খালেদ মুহিউদ্দিন জার্মানভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভেলের বাংলা বিভাগের দায়িত্ব ছাড়েন। সংবাদমাধ্যমটির বাংলা বিভাগের প্রধান ছিলেন তিনি। পাশাপাশি ডয়চে ভেলের বিশেষ টকশো ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’–এর উপস্থাপনাও করতেন তিনি।

দীর্ঘ সময় ধরে খালেদ মুহিউদ্দীন গণমাধ্যমের সঙ্গে জড়িত। কর্মজীবনের শুরুতে তিনি যোগ দেন বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকা প্রথম আলোতে। পরে তিনি বিডিনিউজ২৪, ইনডিপেনডেন্ট টেলিভিশনসহ বেশ কয়েকটি গণমাধ্যমে কাজ করেছেন। 

সাংবাদিকতা দিয়ে পেশা শুরু হলেও খালেদ মুহিউদ্দীন এক সময় যোগ দিয়েছিলেন বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) প্রশাসন ক্যাডারে। তবে সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়ে শেষ পর্যন্ত তিনি আবার ফিরে আসেন সাংবাদিকতায়।

সময়ের আলো/আরআই





  বিষয়:   সাংবাদিক-খালেদ মুহিউদ্দীন  বাংলা সংবাদপত্র-ঠিকানা  যুক্তরাষ্ট্র-নিউ ইয়র্ক 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: