যেকোন মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে হবে : জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, যেকোন মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে হবে। দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীরা যেনো নিরাপত্তাহীনতায় না

2024-09-22T22:08:57+00:00
2024-09-22T22:08:57+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
রাজনীতি
যেকোন মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে হবে : জিএম কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ১০:০৮ পিএম 
যেকোন মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে হবে : জিএম কাদের
জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, যেকোন মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে হবে। দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীরা যেনো নিরাপত্তাহীনতায় না ভোগে সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে। শারদীয় দুর্গাপূজা উৎসবমূখর করতে সব ধরনের ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গাপূজা নিরাপদ করতে স্থানীয় প্রশাসনকে সহায়তা দিতে জাতীয় পার্টি নেতা-কর্মীদের নির্দেশ দেন তিনি।

রোববার (২২ সেপ্টেম্বর) নেতা-কর্মীদের দেয়া এক নির্দেশনায় তিনি একথা বলেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

এর আগে রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেনেন্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী’র (অবঃ) সাথে সৌজন্য সাক্ষাত করেছেন জিএম কাদের। এসময় তারা আন্তরিকাতাপূর্ণ পরিবেশে দেশের বর্তমান রাজনৈতিক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বৈঠকে জাতীয় পার্টি চেয়ারম্যানের সাথে উপস্থিত ছিলেন পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য মনিরুল ইসলাম মিলন ও মাসরুর মওলা।

সময়ের আলো/জেডআই
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: