সাবেক অর্থমন্ত্রী আবুল হাসানের বিরুদ্ধে মামলা

সময়ের আলো অনলাইন

রাজনীতি

শিবিরকর্মী নিহত হওয়ার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়েছে। মামলায়

2024-10-13T16:43:09+00:00
2024-10-13T16:43:09+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজনীতি
সাবেক অর্থমন্ত্রী আবুল হাসানের বিরুদ্ধে মামলা
সময়ের আলো অনলাইন
প্রকাশ: রোববার, ১৩ অক্টোবর, ২০২৪, ৪:৪৩ পিএম 
সাবেক অর্থমন্ত্রী আবুল হাসানের বিরুদ্ধে মামলা
শিবিরকর্মী নিহত হওয়ার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়েছে। মামলায় সাবেক অর্থমন্ত্রীসহ ৩৯ জনের নাম উল্লেখ করে ও ৩০০-৪০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। 

নিহত মোজাহিদুল ইসলাম (১৪) দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি বেশার পণ্ডিতপাড়া এলাকার আতাউর রহমানের ছেলে। গতকাল শনিবার দুপুরে চিরিরবন্দর থানায় দায়ের করা ওই মামলার বাদী হয়েছেন তার বড় ভাই নাজমুজ শাহাদাত। সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) আসনের সাবেক সংসদ সদস্য।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক অর্থমন্ত্রীর ভাই শামীম হাসান, খানসামা উপজেলার সাবেক চেয়ারম্যান শফিউল আজম চৌধুরী, চিরিরবন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান তারিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, শাফিয়ার রহমান, নুর ইসলাম, আহসানুল হক, আজিমউদ্দিন সরকার, মোসলেমউদ্দিন প্রমুখ।

মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান। 

তিনি বলেন, ২০১২ সালে এক কিশোর নিহত হওয়ার ঘটনায় একটি হত্যা মামলা রুজু হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/এম 



Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: