বিএনপির কেন্দ্রীয় নেতা শামা ওবায়েদ বলেছেন, খুনি হাসিনা ও তার দোসরদের দ্বারা সংগঠিত প্রতিটি গুম খুনের বিচার করা হবে। গত ১৫ বছর যারা বিএনপির নেতা কর্মীদের উপর জুলুম নির্যাতন চালিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি যদি জনগনের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করে আর তারেক রহমান প্রধানমন্ত্রী হন তাহলে দেশের জনগনের সমস্যা থাকবে না।
বুধবার (৩০ অক্টোবর) বিকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার চাঁদহাট হাইস্কুল মাঠে চরযোশরদী ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
চরযোশরদী ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম ফকিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল, সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ শাহিনুজ্জামান শাহিন, ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহবায়ক আবুল হাসান টিটু, নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহ-সভাপতি আতিয়ার রহমান মোল্লা, সহ-সভাপতি আশরাফ আলী মুন্সী, সহ-সভাপতি আলিমুজ্জামান সেলু, সহ-সভাপতি মাহাবুব আলী মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জাজরিস, বতরুজ্জামান তারা মোল্লা, সহ-সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান তালুকদার প্রমুখ।
সময়ের আলো/জিকে