জেল হত্যা দিবসে শেখ হাসিনার বিবৃতি ভণ্ডামি: সোহেল তাজ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার জেল হত্যা দিবস উপলক্ষ্যে দেওয়া বিবৃতিকে ভণ্ডামি হিসেবে আখ্যায়িত করেছেন দেশের

2024-11-03T20:08:48+00:00
2024-11-03T20:08:48+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
রাজনীতি
জেল হত্যা দিবসে শেখ হাসিনার বিবৃতি ভণ্ডামি: সোহেল তাজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩ নভেম্বর, ২০২৪, ৮:০৮ পিএম 
জেল হত্যা দিবসে শেখ হাসিনার বিবৃতি ভণ্ডামি: সোহেল তাজ
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার জেল হত্যা দিবস উপলক্ষ্যে দেওয়া বিবৃতিকে ভণ্ডামি হিসেবে আখ্যায়িত করেছেন দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

রোববার (৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে সোহেল তাজ বলেন, এত বছর পর মুখ ফুটলো- আশ্চর্য হলাম- ভণ্ডামি কী আর কয় প্রকারের, তা ওনার চেয়ে ভালো আর কেউ শিখাতে পারবে না।

সোহেল তাজ বিভিন্ন সময় অভিযোগ করেছেন, মুক্তিযুদ্ধে তাজউদ্দীন আহমদসহ অন্য জাতীয় নেতাদের ভূমিকাকে অস্বীকারের প্রবণতা ছিল আওয়ামী লীগের।  

এমনকি রোববার তিন দফা দাবিতে পদযাত্রা শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিকদের তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টায় মুক্তিযুদ্ধ হয়েছে। একক কারও নেতৃত্বে হয়নি। অথচ যে দল (আওয়ামী লীগ) মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, সেই দল ক্ষমতায় থেকে ইতিহাস সঠিকভাবে তুলে ধরেনি।

সোহেল তাজ আরও বলেন, মহান মুক্তিযুদ্ধ একক নেতৃত্বে হয়নি। অনেকেই নেতৃত্ব দিয়েছেন। শেখ মুজিব জেলে থাকার পর জাতীয় চার নেতার অবদান ছিল গুরুত্বপূর্ণ। 

সময়ের আলো/এম 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: