কোনো রাষ্ট্রের গোলামি করতে স্বাধীনতা অর্জন করিনি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

কোনো প্রতিবেশী রাষ্ট্রের গোলামি করতে স্বাধীনতা অর্জন করিনি বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। মঙ্গলবার নিজের

2024-12-04T00:41:00+00:00
2024-12-04T00:41:00+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
রাজনীতি
কোনো রাষ্ট্রের গোলামি করতে স্বাধীনতা অর্জন করিনি
সোহেল তাজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ১২:৪১ এএম 
কোনো রাষ্ট্রের গোলামি করতে স্বাধীনতা অর্জন করিনি
কোনো প্রতিবেশী রাষ্ট্রের গোলামি করতে স্বাধীনতা অর্জন করিনি বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেন। তবে সেখানে তিনি কোনো রাষ্ট্রের নাম উল্লেখ করেননি। 
অনেকেই সোহেল তাজের এমন স্ট্যাটাসকে প্রশংসায় ভাসালেও কেউ কেউ তীব্র সমালোচনাও করেছেন। 

তারা বলেছেন, সুমহান মুক্তিযুদ্ধের সময় ৩০ লাখ শহিদ ও ২ লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। ২০২৪-এ দাঁড়িয়ে একাত্তরকে সরাসরি ভুলে গিয়ে বঙ্গতাজ পুত্র তানজিম আহমদ সোহেল তাজ যেভাবে লিখছেন, তা অনেকের কাছে কাম্য নয়। এ ছাড়া পাকিস্তানের বিরুদ্ধে তিনি কোনো কথাই লিখছেন না কেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ।

সোহেল তাজ লেখেন, ‘বিজয়ের মাস ডিসেম্বর- লাখ লাখ প্রাণের বিনিময়ে একটি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি কোনো বিদেশি বা প্রতিবেশী রাষ্ট্রের গোলামি করার জন্য না। আজকে যারা বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে এবং আমাদের কূটনৈতিক মিশনের ওপর হামলা চালাচ্ছেন, আপনাদের বলব-এটা এখনই বন্ধ করুন।’

তিনি বলেন, ‘আমরা সবার সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু সেটা হতে হবে আমাদের মর্যাদা সংরক্ষণ করে এবং সমতার ভিত্তিতে। আর সেটা যদি করতে না পারেন, তা হলে আমি বিশ্বাস করি, বাংলাদেশের সব মানুষ ঐক্যবদ্ধ হয়ে এসব ষড়যন্ত্র রুখে দেবে এবং আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে সব ত্যাগ করতে প্রস্তুত থাকবে।’

ওই পোস্টে বিশেষ দ্রষ্টব্য লিখে তিনি আরও বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ দেশ স্বাধীনের পর বলেছিলেন : ‘বহু বছরের সংগ্রাম, ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে আমরা আজ স্বাধীন বাংলাদেশের পত্তন করেছি। স্বাধীনতার জন্য যে মূল্য আমরা দিয়েছি, তা কোনো বিদেশি রাষ্ট্রের উপরাষ্ট্র হওয়ার জন্য নয়। পৃথিবীর বুকে স্বাধীন সার্বভৌম একটি শান্তিকামী দেশ হিসেবে রাষ্ট্র পরিবারগোষ্ঠীতে উপযুক্ত স্থান আমাদের প্রাপ্য।’

সময়ের আলো/আরএস/ 



Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: