অমর একুশে বইমেলা ২০২৫-এ স্টল ভাড়া কমানো, প্যাভিলিয়ন পদ্ধতি বাতিল, বিগত ফ্যাসিস্ট সরকারের লুটেরা প্রকাশকদের কালো তালিকাভুক্ত করার দাবিতে বাংলা একাডেমিতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করবে সৃজনশীল প্রকাশকরা।
রোববার (২২ ডিসেম্বার) বিকাল ৩ টায় এই প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হবে।
শনিবার (২১ ডিসেম্বর ) দুপুরে সৃজনশীল প্রকাশকদের তিন সংগঠন বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতি, বাংলাদেশ সৃজনশীল প্রকাশক সমিতি ও জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদ-এর নেতৃবৃন্দ জাতীয় প্রেস ক্লাবে এক জরুরি সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করেন।
সভায় প্রকাশক নেতা সাঈদ বারী, ইকবাল হোসেন সানু, মো: গফুর হোসেন ও দেলোয়ার হাসান উপস্থিত ছিলেন।