সেলাই মেশিন ও শীতবস্ত্র বিতরণ জামায়াতের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা উত্তরের আমীর মোহাম্মাদ সেলিম উদ্দিন বলেছেন, এক শ্রেণির আত্মকেন্দ্রীক ও মূল্যবোধহীন রাজনীতিকের

2024-12-25T22:05:00+00:00
2024-12-25T22:05:00+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
রাজনীতি
সেলাই মেশিন ও শীতবস্ত্র বিতরণ জামায়াতের
আমাদের বিরুদ্ধে কোনো অনিয়মের অভিযোগ নেই: সেলিম উদ্দিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০:০৫ পিএম 
সেলাই মেশিন ও শীতবস্ত্র বিতরণ জামায়াতের
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা উত্তরের আমীর মোহাম্মাদ সেলিম উদ্দিন বলেছেন, এক শ্রেণির আত্মকেন্দ্রীক ও মূল্যবোধহীন রাজনীতিকের কারণে আমাদের রাজনীতি গণমুখী চরিত্র হারিয়েছে। তারা জনগণের কাছে ভোট নিয়ে নিজেরাই দেশের মালিক-মোক্তার হয়ে যান। তাই রাজনীতির এই অশুভ বৃত্ত থেকে আমাদেরকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। তিনি নেতিবাচক রাজনীতির পরিবর্তে দেশে ইতিবাচক রাজনীতি সূচনা করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।

বুধবার (২৫ ডিসেম্বর) রাজধানীর মগবাজারের রমনা মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে হাতিরঝিল পশ্চিম থানা জামায়াত সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে সেলাই মেশিন ও শীতবস্ত্র উপহার বিতরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেলিম এসব কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, আমাদের দেশের রাজনীতিতে অবক্ষয় এখন প্রান্তিক পর্যায়ে পৌঁছেছে। ফলে প্রচলিত রাজনীতি চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, লুটেরাদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। তাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থেই রাজনীতি থেকে এদেরকে প্রতিহত করতে না পারলে জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি বলেন, জামায়াত একটি গণমুখী রাজনৈতিক দল হিসাবে গণমানুষের কল্যাণে নিরলসভভাবে কাজ করে যাচ্ছে। আমাদের বিরুদ্ধে কোন চুরি বা অনিয়মের অভিযোগ নেই বরং আমরা নিজেদের অর্জিত পকেটের টাকা খরচ করেই আর্ত- মানবতার সেবাই নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের দলে দলীয় পদ নিয়ে কোন মারামারি বা হট্টগোল হয় না বরং আমাদের সকল কর্মতৎপরতা দেশ ও জাতির জন্য নিবেদিত।

তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, আপনাদের ভয়ের কোন কারণ নেই। দেশের ১৮ কোটি মানুষ আপনাদের সাথে আছেন। তাই কারো মুখের দিকে না তাকিয়ে নির্ভয়ে চাঁদাবাজীসহ দেশের সকল প্রকার অপরাধ প্রবণতা কঠোর হস্তে দমন করতে হবে। আমরা আসন্ন রমজানে বেশি দামে পণ্য কিনতে চাই না।

মহানগরী মজলিসে শূরা সদস্য ও থানা আমীর ইউসুফ আলী মোল্লার সভাপতিত্বে এবং সেক্রেটারি রাশেদুল ইসলাম রাশেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, হাতিরঝিল অঞ্চল পরিচালক হেমায়াতে হোসাইন এবং মহানগরীর প্রচার-মিডিয়া সম্পাদক, সহকারি অঞ্চল পরিচালক মু. আতাউর রহমান সরকার। উপস্থিত ছিলে থানা নায়েবে আমীর নূরুল ইসলাম আকন্দ, জামায়াত নেতা মাওলানা গোলাম মাওলা, শামীম হোসাইন ও পেশাজীবী নেতা আব্দুল কুদ্দুস প্রমুখ।


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: