চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের অধিনায়ক শান্ত

সময়ের আলো অনলাইন

খেলাধুলা

চলতি বছর ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে পর্দা উঠবে চ্যাম্পিয়নস ট্রফির। বৈশ্বিক এই টুর্নামেন্টে টাইগারদের নেতৃত্ব দিবেন নাজমুল হোসেন শান্ত। সম্প্রতি টি-টোয়েন্টির

2025-01-03T21:49:22+00:00
2025-01-03T23:30:19+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
খেলাধুলা
চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের অধিনায়ক শান্ত
সময়ের আলো অনলাইন
প্রকাশ: শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫, ৯:৪৯ পিএম  আপডেট: ০৩.০১.২০২৫ ১১:৩০ পিএম
চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের অধিনায়ক শান্ত
চলতি বছর ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে পর্দা উঠবে চ্যাম্পিয়নস ট্রফির। বৈশ্বিক এই টুর্নামেন্টে টাইগারদের নেতৃত্ব দিবেন নাজমুল হোসেন শান্ত। সম্প্রতি টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়লেও চ্যাম্পিয়নস ট্রফিতে তার উপরই ভরসা রাখছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

শুক্রবার (৩ জানুয়ারি) বিপিএলের ম্যাচ চলাকালে শের-ই বাংলা স্টেডিয়ামের প্রেসবক্সে আসেন ফারুক আহমেদ। এ সময় শান্তর ওয়ানডে ফরম্যাটে অধিনায়কত্ব করা নিয়ে বিসিবি প্রধান বলেন, আমি এখনও মনে করি যে সে দলের বাইরে চলে গিয়েছিল ইনজুরির জন্য। যখন সে ফিরবে, তখন সে অধিনায়ক হিসেবেই থাকবে। আপনারা বলেছেন ডিসেম্বর পর্যন্ত তার মেয়াদ ছিল। আমরা মনে করছি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত শান্তই অধিনায়ক থাকবে। ওর অধিনায়কত্ব না নেওয়ার কোনো কারণ দেখছি না।

সম্প্রতি টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়েন শান্ত। সে প্রসঙ্গে ফারুক বলেন, সে আগেই বলেছিল টি-টোয়েন্টির জন্য কমফোর্টেবল না। অনেক আগে আমাকে প্রথম বলেছিল। ওই ব্যাপারে আমরা আরেকজন ক্যাপ্টেনের কথা চিন্তা করছি। যদিও (আন্তর্জাতিক) টি-টোয়েন্টি এখনও বেশ দূরে। আরও প্রায় ছয় মাস পরে মনে হয়। তাই টি-টোয়েন্টি এই মুহূর্তে ইস্যু না।

সময়ের আলো/এম


Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: