রজব থেকে রমজানের দোয়া

ইসলামের আলো ডেস্ক

ইসলামের আলো

পবিত্র রমজান মাসের আগমনি ঘোষণা করে আগমন করল রজব মাস। এ মাসে বরকত ও ফজিলতময় বিশেষ একটি আমল রয়েছে। হজরত

2025-01-04T01:12:34+00:00
2025-01-04T01:12:34+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
ইসলামের আলো
রজব থেকে রমজানের দোয়া
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫, ১:১২ এএম   (ভিজিট : ৩৭০)
রজব থেকে রমজানের দোয়া
পবিত্র রমজান মাসের আগমনি ঘোষণা করে আগমন করল রজব মাস। এ মাসে বরকত ও ফজিলতময় বিশেষ একটি আমল রয়েছে। হজরত আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত-তিনি বলেছেন, রজব মাস শুরু হলে রাসুল (সা.) এই দোয়া পড়তেন, ‘আল্লাহুম্মা বারিকলানা ফি রাজাবা ও ওয়া শাবান, ওয়া বাল্লিগনা রমাদান, অর্থাৎ হে আল্লাহ! আমাদের জন্য রজব ও শাবান মাসকে বরকতময় করে দিন। আর আমাদের রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন’ (নাসায়ি : ৬৫৯; মুসনাদে আহমাদ : ২৩৪৬)।

রজব মাসের চাঁদ আকাশে উদিত হওয়ার পর থেকেই নবীজি (সা.) অব্যাহতভাবে এই দোয়া পাঠ করতেন। নবীজি (সা.)-কে দেখে সাহাবায়ে কেরামও এই দোয়া পাঠে অত্যধিক মনোযোগ আরোপ করেন। তারপর তাবেয়ি, তাবে তাবেয়িগণ থেকে ধারাবাহিক বর্তমান পর্যন্ত চলে আসছে। তাই আসুন আমরাও উল্লিখিত দোয়া বেশি বেশি পড়ার চেষ্টা করি।

সময়ের আলো/আরএস/ 





Loading...
Loading...
ইসলামের আলো- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: