মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

আনন্দমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে শিশুদের শিক্ষায় অনন্য বিদ্যাপীঠ মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলে।গত ৯ ফেব্রুয়ারি,

2025-02-11T15:02:04+00:00
2025-02-11T15:02:04+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
বিবিধ
মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:০২ পিএম   (ভিজিট : ৩৭৭)
মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
আনন্দমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে শিশুদের শিক্ষায় অনন্য বিদ্যাপীঠ মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলে।

গত ৯ ফেব্রুয়ারি, উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাস মাঠে অনুষ্ঠিত কোমলমতি শিশুদের মনোমুগ্ধকর প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন স্কুলটির ডিয়াবাড়ি ক্যাম্পাসের (ইংরেজি ভার্সন) ছাত্রছাত্রীরা।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এর চেয়ারম্যান প্রফেসর ড. এ কে এম রিয়াজুল হাসান।

বর্ণাঢ্য আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ মিসেস রিফাত নবী আলম। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলটির ডিয়াবাড়ি ক্যাম্পাসের অধ্যক্ষ ক্যাপ্টেন মো. জাহাঙ্গীর আলম খান (অব.) এবং প্রধান শিক্ষিকা মিসেস খাদিজা আক্তার প্রমুখ।

জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের পর শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ড. এ কে এম রিয়াজুল হাসান। প্রতিযোগিতা পর্বে শিশু শিক্ষার্থীদের পিটি ডিসপ্লে, যেমন খুশি তেমন সাজো এবং ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ মুগ্ধ করে উপস্থিত সকলকে।

অনুষ্ঠানের শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বিশেষ অতিথি নির্বাহী অধ্যক্ষ মিসেস রিফাত নবী আলম। মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল’ ডিয়াবাড়ি ক্যাম্পাসের (ইংরেজি ভার্সন) সকল ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকাগণ এবং সম্মানিত অভিভাবকদের আন্তরিক উপস্থিতি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিশেষ দিনটিকে করে তোলে আরও বেশি আনন্দমুখর। 


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: