তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

সময়ের আলো অনলাইন

ইসলামের আলো

তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমার শেষ দিনের কর্মসূচি আজ রোববার। দুপুর ১২টার মধ্যেই শুরু হবে আখেরি মোনাজাত। যা পরিচালনা করবেন ভারতের

2025-02-16T09:32:16+00:00
2025-02-16T09:32:16+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
ইসলামের আলো
তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ
সময়ের আলো অনলাইন
প্রকাশ: রোববার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৩২ এএম 
তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ
তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমার শেষ দিনের কর্মসূচি আজ রোববার। দুপুর ১২টার মধ্যেই শুরু হবে আখেরি মোনাজাত। যা পরিচালনা করবেন ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ সাহেব। 

সাদ অনুসারীর সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, রোববার সকাল সাড়ে ৯টায় মাওলানা ইউসুফ বিন সাদ সাহেব হেদায়েতের বয়ান শুরু করবেন, যার বাংলা তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ। হেদায়েতের বয়ান শেষ হলেই শুরু হবে আখেরি মোনাজাত। দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের দিন টঙ্গীর এলাকায় ঢাকা ও ময়মনসিংহ মহাসড়ক যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। 

গাজীপুর মহানগর পুলিশের কমিশনার ড. মো. নাজমুল করিম খান এক প্রেস ব্রিফিংয়ে এ নির্দেশনা দিয়েছেন। 

তিনি বলেন, এখন পর্যন্ত ট্রাফিক ব্যবস্থা ভালো আছে, সচল আছে, গাড়ি ঠিকমতো চলছে। এ অবস্থাটা আমরা আখেরি মোনাজাতের দিন পর্যন্ত রাখতে চাই। আমরা জনজীবনকে সচল রাখতে চাই, রাস্তা যানজট মুক্ত রাখতে চাই। আমরা এবারও রাস্তাগুলো খালি রাখতে চাই। রাস্তায় কোনো মানুষ বসবে না, দাঁড়াবে না। টঙ্গীর সকল সড়ক এবং মহাসড়কে মোনাজাতের দিন যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে বলে আশা করা যায়। 

১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয় বিশ্ব ইজতেমার (সাদ পন্থি) দ্বিতীয় পর্ব। এর আগে একই ময়দানে ৩১ জানুয়ারি থেকে জোবায়ের পন্থিদের প্রথম পর্বের দুই দফার বিশ্ব ইজতেমা ৫ ফেব্রুয়ারি শেষ হয়।

Loading...
Loading...
ইসলামের আলো- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: