সাকিব খেলবেন আমেরিকার জার্সিতে!

হাছিবুল বাসার

খেলাধুলা

বর্ণাঢ্য ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফিসহ সব আইসিসি ইভেন্টেই নামা হয়েছে সাকিব আল হাসানের। গত বছর

2025-02-22T09:03:38+00:00
2025-02-22T09:03:38+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
খেলাধুলা
সাকিব খেলবেন আমেরিকার জার্সিতে!
হাছিবুল বাসার
প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:০৩ এএম 
সাকিব খেলবেন আমেরিকার জার্সিতে!
বর্ণাঢ্য ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফিসহ সব আইসিসি ইভেন্টেই নামা হয়েছে সাকিব আল হাসানের। গত বছর টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। ক্যারিয়ারের শেষবেলায় ঘরের মাঠ থেকেই সাদা পোশাকটা তুলে রাখার মনোবাসনা করেছিলেন। কিন্তু সেই আশা অপূর্ণতাতেই রয়ে গেছে। রাজনৈতিক পটপরিবর্তনের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে খেলতে পারেননি। আশা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডে সংস্করণকেও বিদায় জানাবেন। কিন্তু দলে জায়গা না হওয়ায় সে স্বপ্নও ধূলিসাৎ হয়ে গেছে। কবে জাতীয় দলে ফিরতে পারবেন সেই নিশ্চয়তাটুকুও কেউ দিতে পারছে না। জটিল এই পরিস্থিতিতে বাংলাদেশের অতীত ভুলে তাকে নতুন করে ক্রিকেট জীবন শুরুর পরামর্শ দিচ্ছেন শুভাকাক্সক্ষীরা। সেই অনুযায়ী ২০২৮ অলিম্পিক গেমসে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে খেলতে দেখা যেতে পারে সাকিবকে। এমন খবরই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন।

টি-টোয়েন্টি ক্রিকেটের ছড়াছড়ির যুগে বছরজুড়েই ব্যস্ত থাকেন সাকিব। আইপিএল বাদ দিলেও প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে ডাক পান। এর বাইরে অবসরের সময়টুকু কাটান মার্কিন মুল্লুকে। ফলে সেখানে ব্যাট হাতে নামতে তার বাধা না পাওয়ারই কথা। গুঞ্জন আছে, দেশটিতে বসবাসের জন্য সাকিব ইতিমধ্যে গ্রিন কার্ডের আবেদন করেছেন। তাতেই আমেরিকার হয়ে মিস্টার অলরাউন্ডারের খেলার সম্ভাবনাটা আরও বেড়ে গেছে।

গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত অলিম্পিক গেমসের আগামী আসরের আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস শহর। যে আসরে নতুন করে যুক্ত হবে ক্রিকেট ইভেন্ট। তাই নিজেদের ঘরে স্বর্ণ তুলে রাখতে সাকিবের মতো বিশ্ব ক্রিকেটের ফেরিওয়ালাকে আমেরিকার ক্রিকেট বোর্ড দলে না চেয়ে পারবে না। অবশ্য সেটা তার জন্য এখন বহুদূরের পথ। আপাতত ক্রিকেটে ফিরতে বোলিং অ‌্যাকশন শোধরাতে হবে। কেননা কয়েক দিন আগেই সন্দেহজনক বোলিং অ‌্যাকশনের জন‌্য আইসিসির নির্বাসনের মুখে পড়েছেন সাকিব। যে কারণে কোনো টুর্নামেন্টেই বল ঘোরাতে পারছেন না। সমাধানের সূত্র খোঁজতে সাবেক ক্রিকেটারদের সঙ্গে কথাবার্তাও বলছেন। ক্রিকেটে ফেরার সব চেষ্টাই চালিয়ে যাচ্ছেন সাকিব। এখন দেখার বিষয়, বাতাসে ভেসে বেড়ানো গুঞ্জন সত্যি হয় কি না।



Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: