জনতা ও অগ্রণী ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন করবেন যেভাবে

সময়ের আলো অনলাইন

বিবিধ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত দুটি ব্যাংকে সমন্বিতভাবে ‘অফিসার-রুরাল ক্রেডিট (ও-আরসি)’ পদে ২৩৩ জনকে

2025-02-22T10:43:30+00:00
2025-02-22T10:43:30+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
বিবিধ
জনতা ও অগ্রণী ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন করবেন যেভাবে
সময়ের আলো অনলাইন
প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৪৩ এএম   (ভিজিট : ৩৭১)
জনতা ও অগ্রণী ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন করবেন যেভাবে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত দুটি ব্যাংকে সমন্বিতভাবে ‘অফিসার-রুরাল ক্রেডিট (ও-আরসি)’ পদে ২৩৩ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ২৩ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: জনতা ব্যাংক পিএলসি ও অগ্রণী ব্যাংক পিএলসি 
পদের সংখ্যা: ১টি 
লোকবল নিয়োগ: ২৩৩ জন

পদের নাম: অফিসার-রুরাল ক্রেডিট (ও-আরসি)
পদসংখ্যা: জনতা ব্যাংক পিএলসিতে ১০০ জন ও অগ্রণী ব্যাংক পিএলসি ১৩৩ জন

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। এসএসসি/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষায় ন্যূনতম একটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

বেতন: জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর টাকা ১৬,০০০-৩৮,৬৪০ টাকা 
অন্যান্য সুবিধা:
  স্কেল এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা।

বয়সসীমা: ১৮ নভেম্বর ২০২৪ তারিখে সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
আবেদন ফি: অনলাইনে আবেদন করার পর আবেদন ফি বাবদ ডাচ্‌–বাংলা ব্যাংক পিএলসির মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘রকেট’–এর মাধ্যমে বিল পে ব্যবহার করে ২০০ টাকা পেমেন্ট করতে হবে। 

আবেদন যেভাবে:
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন এখানে। 
আবেদনের শেষ সময়: ২৩ মার্চ ২০২৫


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: