চলমান চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছে ইংল্যান্ড। এদিন টস জিতে ইংলিশদের আগে ব্যাটিং পাঠায় অজিরা। আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াকে ৩৫২ রানের বিশাল লক্ষ্য দিয়েছে ইংল্যান্ড। ইংলিশদের হয়ে ১৬৫ রানের ইনিংস খেলেন বেন ডাকেট।
শনিবার (২২ ফেব্রুয়ারি) টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ইংল্যান্ড। ৬ বলে ১০ রান করে ফেরেন ওপেনার ফিল সল্ট। তিনে ব্যাট করতে নামা স্মিথ করেন ১৩ বলে ১৫ রান। তবে জো রুটকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন বেন ডাকেট।
আগে ব্যাট করতে নেমে ইংলিশদের শুরুটা অবশ্য ভালো হয়নি। দলীয় ১৩ রানেই আউট হন ওপেনার ফিল সল্ট। এরপর তিনে ব্যাট করতে নামা জেমি স্মিথও সাজঘরে ফিরেন দলীয় ৪৩ রানে। তবে শুরুতেই দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও ইংলিশরা বড় সংগ্রহের দেখা পেয়েছে মূলত বেন ডাকেটের সঙ্গে জো রুটের ১৫৮ রানের বড় জুটির সুবাদে।
এ দুজন মিলে তৃতীয় উইকেটে গড়েছিলেন ১৫৮ রানের জুটি। এ জুটিতেই দলীয় ২০১ রানের সংগ্রহ পার করে ইংলিশরা। দলকে বড় সংগ্রহ এনে দেওয়ার পথে ৬৮ রান করে আউট হন রুট। তবে রুট ফিরলেও নিজের শতকের দেখা পেয়েছেন ডাকেট।
৯৫ বলে ১০০ রান করা ডাকেট শেষ পর্যন্ত খেলেছেন ১৪৩ বলে ১৬৫ রানের ইনিংস। দলীয় ৩২২ রানে মার্নাস লাবুশেনের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে আউট হন ডাকেট।
এরপর জোফরা আর্চারের ১০ বলে ২১ রানের ক্যামিও ইনিংসের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৫১ রানের বড় সংগ্রহ গড়েছে ইংল্যান্ড। অজিদের হয়ে বল হাতে ৩ উইকেটের দেখা পেয়েছেন বেন দারশুইস।