হাই-ভোল্টেজ ম্যাচে যে একাদশ নিয়ে নামতে পারে ভারত-পাকিস্তান

সময়ের আলো অনলাইন

খেলাধুলা

হার দিয়ে এবারের আসর শুরু করেছে মোহাম্মদ রিজওয়ানরা। টুর্নামেন্টে টিকে থাকতে হলে ভারতের বিপক্ষে জিততেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তানদের।

2025-02-23T13:07:03+00:00
2025-02-23T13:07:03+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
খেলাধুলা
হাই-ভোল্টেজ ম্যাচে যে একাদশ নিয়ে নামতে পারে ভারত-পাকিস্তান
সময়ের আলো অনলাইন
প্রকাশ: রোববার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১:০৭ পিএম 
হাই-ভোল্টেজ ম্যাচে যে একাদশ নিয়ে নামতে পারে ভারত-পাকিস্তান
হার দিয়ে এবারের আসর শুরু করেছে মোহাম্মদ রিজওয়ানরা। টুর্নামেন্টে টিকে থাকতে হলে ভারতের বিপক্ষে জিততেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তানদের। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচেই দাপুটে জয় পেয়েছে ভারত। জয়ের ধারা অব্যাহত রেখে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে যাওয়াই মূল লক্ষ্য রোহিত শর্মাদের।

ভারত-পাকিস্তান ম্যাচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে। পাকিস্তান সফরে নিজ সরকারের অনুমতি না থাকায় এ ম্যাচটি দুবাইয়ে খেলছে ভারতীয় ক্রিকেট দল।


ভারতের সম্ভাব্য প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব ও মোহাম্মদ শামি।

পাকিস্তানের সম্ভাব্য প্রথম একাদশ: ইমাম উল হক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক, উইকেটরক্ষক), সৌদ শাকিল, সালমান আগা, তাইয়্যেব তাহির, খুশদিল শাহ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও আবরার আহমেদ।


  বিষয়:   আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি  ভারত ক্রিকেট  পাকিস্তান ক্রিকেট 


Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: