ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নেতৃত্ব দেয়া ডানহাতি ব্যাটার স্টিভ স্মিথ।
গত রাতে ভারতের কাছে হারের পর সতীর্থদের কাছে এ সিদ্ধান্তের কথা জানান বলে নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ান গণমাধ্যমগুলো।
অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের অফিশিয়াল ভেরিফাইড পেইজ থেকেও স্টিভের অবসরের সত্যতা নিশ্চিত করা হয়েছে।
তবে, ৩৫ বছর বয়সী এ অজি ক্রিকেটার টেস্ট এবং টি-টোয়েন্টিতে জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন।
২০১০ সালে অস্ট্রেলিয়ার হয়ে একদিনের ক্রিকেটে অভিষেক ঘটে স্মিথের। লেগ স্পিনার হিসেবে ক্যারিয়ার শুরু করলেও ব্যাটার হিসেবেই খ্যাতি পান স্টিভ স্মিথ।
১৭০টি ওডিআই ম্যাচ খেলে স্টিভ মোট করেছেন ৫৮০০ রান। এর মধ্যে আছে ১২টি সেঞ্চুরি এবং ৩৫টি হাফ সেঞ্চুরি। ব্যাটিং গড় ৪৩.২৮।
এ ছাড়া অস্ট্রেলিয়ার ২০১৫ এবং ২০২৩ ওডিআই বিশ্বকাপ জয়ে গুরত্বপূর্ণ অবদান রেখেছেন অভিজ্ঞ এ ব্যাটার।