জোড়া সেঞ্চুরিতে রেকর্ড গড়ে রানের পাহাড়ে নিউজিল্যান্ড

সময়ের আলো ডেস্ক

খেলাধুলা

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে নিউজিল্যান্ড দারুণ এক ইনিংসই উপহার দিল আজ। আগের দিন অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে পরাজিত করে প্রথম দল হিসেবে

2025-03-05T21:12:40+00:00
2025-03-05T21:12:40+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
খেলাধুলা
জোড়া সেঞ্চুরিতে রেকর্ড গড়ে রানের পাহাড়ে নিউজিল্যান্ড
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৯:১২ পিএম 
জোড়া সেঞ্চুরিতে রেকর্ড গড়ে রানের পাহাড়ে নিউজিল্যান্ড
চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে নিউজিল্যান্ড দারুণ এক ইনিংসই উপহার দিল আজ। আগের দিন অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে পরাজিত করে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। তারা অপেক্ষা করছে প্রতিপক্ষের জন্য। দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ডের। যেখানে রাচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসনের জোড়া সেঞ্চুরিতে ভর করে চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে রেকর্ড রান সংগ্রহ করেছে কিউইরা। ফাইনালে যেতে হলে অবশ্যই দক্ষিণ আফ্রিকাকে এই রেকর্ড গড়ে জিততে হবে।

বুধবার (৫ মার্চ) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। রাচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসনের জোড়া সেঞ্চুরি এবং শেষ দিকে গ্ল্যান ফিলিপসের ২৭ বলে ১ ছক্কা ও ৬ চারে অপরাজিত ৪৯ রানের তাণ্ডবে ৬ উইকেট হারিয়ে ৩৬২ রান সংগ্রহ করে। ফাইনালে জেতে হলে প্রোটিয়াদের করতে হবে ৩৬৩ রান। যা চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে রেকর্ডই হবে।

ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে নিউজিল্যান্ডের দুই ওপেনার উইল ইয়ং ও রাচিন রবীন্দ্র ৪৮ রানের জুটি গড়েন। মার্করামের ক্যাচ বানিয়ে ইয়ংকে ফিরিয়ে জুটি ভাঙেন লুঙ্গি এনগিদি। এরপরই প্রতিরোধের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকার বোলিং লাইনআপ। দ্বিতীয় উইকেটে রবীন্দ্র ও কেন উইলিয়ামসন ১৬৪ রানের জুটি গড়ে বড় সংগ্রহের আভাস দেন। দলীয় ২১২ রানে রাচিন রবীন্দ্রকে ফিরিয়ে জুটি ভাঙেন কাগিসো রাবাদা। চ্যাম্পিয়নস ট্রফিতে এটিই নিউজিল্যান্ডের সবচেয়ে বেশি রানের জুটি। ২০০৪ সালে ওভালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নাথান অ্যাস্টল ও স্কট স্টাইরিসের করা ১৬৩ রানের জুটিতে পেছনে ফেলেছেন তারা দুজন।

বিদায়ের আগে রবীন্দ্র ১০১ বলে ১৩ চার ও ১ ছয়ে ১০৮ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন। এটি ছিল তার ক্যারিয়ারের ৫ম সেঞ্চুরি। সব কটিই আইসিসি টুর্নামেন্টে। মাত্র ১৩ ইনিংসে ৫ সেঞ্চুরি করে ভারতের শিখর ধাওয়ানের দ্রুততম পাঁচ সেঞ্চুরির (১৫ ইনিংসে) রেকর্ডও ভেঙেছেন রবীন্দ্র।

এদিকে রাচিনের পাশাপাশি সেঞ্চুরি পেয়েছেন উইলিয়ামসনও। ৬১ বলে পঞ্চাশ ছোঁয়া তারকা ব্যাটার একশ করেছেন ৯১ বলে। আইসিসির ৫০ ওভারের টুর্নামেন্টে এটি উইলিয়ামসনের চতুর্থ সেঞ্চুরি। একশ ছোঁয়ার পর তিনিও অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি। মুল্ডারের বলে শর্ট ফাইন লেগে থাকা এনগিদিকে ক্যাচ দিয়েছেন ১০২ রান করা উইলিয়ামসন। যা এবারের আসরে তার জন্য প্রথম হলেও নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে পঞ্চম। অন্য চারটির দুটি রবীন্দ্রর, একটি করে টম ল্যাথাম ও উইল ইয়াংয়ের।

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আর কোনো আসরে কোনো দল এত বেশি সেঞ্চুরি করতে পারেনি। ২০০৬ আসরে ৪টি সেঞ্চুরি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানেরা।

শেষ দিকে গ্ল্যান ফিলিপস ২৭ বলে ৬ চার ও ১ ছক্কায় অপরাজিত ৪৯ রানের ইনিংস খেলেন। এতে করে শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ৬ উইকেটে ৩৬২ রান। লুঙ্গি এনগিদি ৩টি, রাবাদা ২টি ও মুল্ডার একটি উইকেট লাভ করেন।


Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: