৬৪ দেশ নিয়ে হতে পারে ২০৩০ ফুটবল বিশ্বকাপ

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ফুটবল বিশ্বকাপের শতবর্ষ বিশেষভাবে উদ্‌যাপন করতে চাইছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। প্রস্তাব দেওয়া হয়েছে, ২০৩০ সালের বিশ্বকাপে ৬৪টি দল

2025-03-07T17:42:14+00:00
2025-03-07T17:42:14+00:00
 
  রবিবার, ১৪ জুন ২০২৬,
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ১৪ জুন ২০২৬
খেলাধুলা
৬৪ দেশ নিয়ে হতে পারে ২০৩০ ফুটবল বিশ্বকাপ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ৫:৪২ পিএম   (ভিজিট : ৬৫৬)
৬৪ দেশ নিয়ে হতে পারে ২০৩০ ফুটবল বিশ্বকাপ
ফুটবল বিশ্বকাপের শতবর্ষ বিশেষভাবে উদ্‌যাপন করতে চাইছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। প্রস্তাব দেওয়া হয়েছে, ২০৩০ সালের বিশ্বকাপে ৬৪টি দল খেলবে। যদিও এখনও পাকাপাকিভাবে সিদ্ধান্ত নেওয়া হয়নি। 

১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপ থেকে শুরু হওয়ার পর ২০২২ কাতার বিশ্বকাপ দিয়ে শেষ হয়েছে ৩২ দলের বিশ্বকাপ অধ্যায়। ২০২৬ বিশ্বকাপে খেলবে ৪৮ দল। তবে পরের বিশ্বকাপে, অর্থাৎ ২০৩০ সালে বদলে যেতে পারে দলের সংখ্যা। ফিফা এখন বিশ্বকাপের শতবর্ষপূর্তি উপলক্ষে ৪৮ দলের পরিবর্তে ৬৪ দল খেলানোর প্রস্তাব যাচাই-বাছাই করে দেখছে।

২০৩০ সালের বিশ্বকাপের আয়োজক মরক্কো, স্পেন এবং পর্তুগাল। সেই সঙ্গে আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং উরুগুয়েতেও ম্যাচ হবে। ১৯৩০ সালে বিশ্বকাপের আয়োজক ছিল উরুগুয়ে। ফাইনালে খেলেছিল উরুগুয়ে এবং আর্জেন্টিনা। প্যারাগুয়েও খেলেছিল প্রথম বিশ্বকাপে। ১০০ বছরের উদ্‌যাপন উপলক্ষ্যে এই তিনটি দেশে একটি করে ম্যাচ হবে ২০৩০ সালের বিশ্বকাপে।

সাধারণত ফুটবল বিশ্বকাপ ৩২টি দেশকে নিয়ে হয়। ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপ থেকে শুরু হওয়ার পর ২০২২ কাতার বিশ্বকাপ দিয়ে শেষ হয়েছে ৩২ দলের বিশ্বকাপ অধ্যায়।২০২৬ বিশ্বকাপ হবে ৪৮টি দেশকে নিয়ে। আয়োজক হিসেবে আছে আমেরিকা, মেক্সিকো এবং কানাডা।

ফিফার এক কর্মকর্তা বলেন, “বিশ্বকাপের ১০০তম বছরে ৬৪ দেশকে নিয়ে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। ৫ মার্চ যে বৈঠক হয়েছিল, সেখানে এই প্রস্তাব দেওয়া হয়। যদিও এটা হবে কি না সেটা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।” ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনোর এই প্রস্তাব পছন্দ হয়েছে বলে জানা গিয়েছে।


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: