নিউজিল্যান্ডকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের

সময়ের আলো ডেস্ক

খেলাধুলা

চ্যাম্পিয়নস ট্রফির তৃতীয় শিরোপা নিজেদের করে নিয়েছে ভারত। রোববার (৯ মার্চ) চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়েছে রোহিতের দল।এই জয়ে টি-টোয়েন্টি

2025-03-09T22:36:00+00:00
2025-03-09T22:42:03+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
খেলাধুলা
নিউজিল্যান্ডকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ মার্চ, ২০২৫, ১০:৩৬ পিএম  আপডেট: ০৯.০৩.২০২৫ ১০:৪২ পিএম
নিউজিল্যান্ডকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের
চ্যাম্পিয়নস ট্রফির তৃতীয় শিরোপা নিজেদের করে নিয়েছে ভারত। রোববার (৯ মার্চ) চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়েছে রোহিতের দল।

এই জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টানা দ্বিতীয় আইসিসি শিরোপা ঘরে তুললো ভারত। কিউইদের দেওয়া ২৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিংয়ে ব্যাট হাতে দাপুটে সূচনা এনে দিয়েছেন অধিনায়ক রোহিত। তিনি খেলেছেন ৮৩ বলে ৭৬ রানের ইনিংস। 

এরপর শ্রেয়াস আইয়্যারের ৪৮ ও শেষদিকে লোকেশ রাহুলের ৩৪ রানের অপরাজিত ইনিংসের সুবাদে ৪৯ ওভারে ৪ উইকেটের জয়ের দেখা পায় ভারত। 

এর আগে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। দেখে শুনে খেলতে থাকেন দুই ওপেনার উইল ইয়োং ও রাচিন রবীন্দ্র। তবে ভারতীয় স্পিনারদের ঘূর্ণিতে দ্রুতই চাপে পড়ে কিউইরা। ড্যারিল মিচেল ও মাইকেল ব্রেসওয়েলের ফিফটিতে ২৫১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় নিউজিল্যান্ড। ১০১ বলে ৬৩ রান করে আউট হন মিচেল। আর ৪০ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন ব্রেসওয়েল।    



Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: