খাবার নিয়ে অসহায়-দরিদ্র মানুষের পাশে ‘আমরা বিএনপি পরিবার’

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

অসহায়-দরিদ্র মানুষে পাশে দাঁড়িয়েছে ‘আমরা বিএনপি পরিবার’। পবিত্র রমজানে সংগঠনটির এক ব্যতিক্রমী আয়োজনে ‘বস্তাভর্তি’ খাবার বিতরণ করা হয়েছে। অসহায়-দরিদ্র ও

2025-03-29T20:52:45+00:00
2025-03-29T20:57:37+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
রাজনীতি
খাবার নিয়ে অসহায়-দরিদ্র মানুষের পাশে ‘আমরা বিএনপি পরিবার’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ৮:৫২ পিএম  আপডেট: ২৯.০৩.২০২৫ ৮:৫৭ পিএম
ছবি: সংগৃহীত
অসহায়-দরিদ্র মানুষে পাশে দাঁড়িয়েছে ‘আমরা বিএনপি পরিবার’। পবিত্র রমজানে সংগঠনটির এক ব্যতিক্রমী আয়োজনে ‘বস্তাভর্তি’ খাবার বিতরণ করা হয়েছে। অসহায়-দরিদ্র ও ছিন্নমূল মানুষকে নিত্যপণ্যসহ বিভিন্ন ধরনের- অন্তত, এক সপ্তাহের খাবার দেওয়া হয়েছে। ‘আমরা বিএনপি পরিবার’ থেকে এসব জানা গেছে।

সংগঠনটি থেকে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় ‘আমরা বিএনপি পরিবার’ শুধু খাবার-ই নয়; নতুন বাড়ি, নগদ অর্থ ও চিকিৎসা সেবাসহ অসহায়-দরিদ্র মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে।

‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন। জানা গেছে, তার নেতৃত্বে পবিত্র রমজানে সংগঠনটির অন্য সদস্যরা নিরলসভাবে ‘বস্তাভর্তি’ খাবার বিতরণ করেছেন।

আমরা বিএনপি পরিবারের একটি ভিডিও প্রশংসিত হয়েছে। ভিডিওটিতে দেখা গেছে, তারেক রহমানের পক্ষ থেকে বস্তাভর্তি খাবার নিয়ে নিরলস ছুটছেন আমরা বিএনপি পরিবারের একদল কর্মী।


রাজধানীর বিভিন্ন এলাকায় দুস্থ অথবা অসহায় মানুষদের দেখলেই তারা ছুটে যাচ্ছেন। কোন কিছু বুঝতে না দিয়ে চুপচাপ ছিন্নমূল মানুষের পাশে বস্তাভর্তি খাবার রেখে যাচ্ছেন। তবে যিনি ওই খাবার পাচ্ছেন- তিনি জানতে পারছেন না কে বা কারা খাবার ব্যাগ রেখে গেছেন। ভিডিওটিতে সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমানকেও কাধে বস্তা নিয়ে বিতরণ করতে দেখা গেছে।

আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন বলেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদের নেতা তারেক রহমান, যিনি মিছিল-মিটিং করাটাই বড়ো রাজনীতি মনে করেন না। তিনি রাজনীতিকে একটু অন্য লাইনে নিয়ে যাচ্ছেন। আর সেটি হলো সেবামূলক।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চেষ্টা করছি। আমরা একের পর এক সেবামূলক কাজ করে যাচ্ছি। আসলে কোনটা আলোচিত আর কোনটা সমালোচিত হবে জানা নেই। তবে, কাজ করে যাচ্ছি নিরলসভাবে। আমরা প্রতিদিন দুই-তিনটা টিমে ভাগ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদের্শে ‘আমরা বিএনপি পরিবার’ দেশের বিভিন্ন প্রান্তরে কাজ চালিয়ে যাচ্ছি।


  বিষয়:   আমরা বিএনপি পরিবার 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: