২০৩৫ বিশ্বকাপ আয়োজন করতে চায় স্পেন

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

২০৩৫ নারী ফুটবল বিশ্বকাপ আয়োজনে পর্তুগাল ও মরক্কোর পাশাপাশি স্পেনও স্বাগতিক হতে চায়। এ কারণে বিডে তারা যৌথভাবে অংশ নিবে

2025-03-30T10:02:21+00:00
2025-03-30T10:02:21+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
খেলাধুলা
২০৩৫ বিশ্বকাপ আয়োজন করতে চায় স্পেন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ৩০ মার্চ, ২০২৫, ১০:০২ এএম 
ছবি: সংগৃহীত
২০৩৫ নারী ফুটবল বিশ্বকাপ আয়োজনে পর্তুগাল ও মরক্কোর পাশাপাশি স্পেনও স্বাগতিক হতে চায়। এ কারণে বিডে তারা যৌথভাবে অংশ নিবে বলে নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।

এ সম্পর্কে আরএফইএফ’র সভাপতি রাফায়েল লুজান এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাকর আসর ফিফা বিশ্বকাপে অংশগ্রহণই শুধুমাত্র নারী ফুটবলকে এগিয়ে নিয়ে যাবেনা, বরং সাথে যদি বাড়তি হিসেবে স্বাগতিক হওয়া যায় তবে এর অগ্রসর নিশ্চিত করা যাবে। আমরা বর্তমানে বিষয়টি নিয়ে কাজ করছি।’

সাম্প্রতিক সময়ে নারী ফুটবলকে ঘিরে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে স্পেন তার পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে এই বিডে অংশ নিতে চায়।

সাবেক সভাপতি লুইস রুবিয়ালেস ২০২৩ সালের সেপ্টেম্বরে পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন। বিশ্বকাপে তারকা খেলোয়াড় জেনি হারমোসোকে বিশ্বকাপের ফাইনালের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আকস্মিক চুমু দেবার ঘটনা রুবিয়ালেসকে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখোমুখি করেছিল।

রুবিয়ালেসের পরে পেড্রো রোখা অন্তর্বর্তীকালীন সভাপতির পদ পেয়েছিলেন। কিন্তু নিজের দায়িত্ব থেকে বেরিয়ে তিনি বাড়তি কিছু করে দেখাতে গেলে তাকেও বহিষ্কৃত হতে হয়। এরপর ২০২৪ সালের ডিসেম্বরে লুজান সভাপতি হিসেবে যোগ দেন।


Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: