বরিশাল সিটি নির্বাচনে হাতপাখাকে বিজয়ী ঘোষণা করতে মামলা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বরিশাল সিটি নির্বাচনের জালিয়াতিপূর্ণ ঘোষিত ফলাফল বাতিল করে হাতপাখার প্রার্থীকে বিজয়ী ঘোষণার দাবিতে মামলা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।গত ১২ জুন’

2025-04-17T18:50:05+00:00
2025-04-17T18:59:31+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
রাজনীতি
বরিশাল সিটি নির্বাচনে হাতপাখাকে বিজয়ী ঘোষণা করতে মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৬:৫০ পিএম  আপডেট: ১৭.০৪.২০২৫ ৬:৫৯ পিএম
ছবি: সংগৃহীত
বরিশাল সিটি নির্বাচনের জালিয়াতিপূর্ণ ঘোষিত ফলাফল বাতিল করে হাতপাখার প্রার্থীকে বিজয়ী ঘোষণার দাবিতে মামলা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

গত ১২ জুন’ ২০২৩ সালে অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের জালিয়াতিপূর্ণ ঘোষিত ফলাফল বাতিল করে হাতপাখার প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাইকে বিজয়ী দেখানোর আরজি জানিয়ে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বরিশাল বিজ্ঞ সদর সিনিয়র সহকারী জজ ও নির্বাচনী ট্রাইবুনালে মামলা দায়ের করা হয়েছে।


বরিশাল সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বাদি হয়ে করা মামলার আরজিতে বলা হয়, ১২ জুন ২০২৩ সালে হামলা-মামলার মধ্যে দিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করা হয়। তারই একপর্যায়ে হাতপাখার প্রার্থীর ওপরে হামলা করে তাকে রক্তাক্ত করা হয়। এবং সব বুথ থেকে হাতপাখার এজেন্টদের মারধর করে বের করে দেয়া হয়।  

সারাদিন আতঙ্ক সৃষ্টি করে জালিয়াতি করে আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহকে ৮৭ হাজার ৮০৮ ভোট দেখিয়ে বিজয়ী ঘোষণা করা হয় এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীকে ৩৩ হাজার ৮২৮ ভোট দেখিয়ে ২য় দেখানো হয়। প্রকৃত পক্ষে শান্তিপূর্ণভাবে জনতা ভোট দিতে পারলে হাতপাখার প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হতো। 

জনতার সঙ্গে করা এই জালিয়াতির প্রতিকার চেয়ে সিটি কর্পোরেশন নির্বাচন বিধিমালা ২০২১ এর ৯১ বিধির বিধানের অধীনে আবুল খায়ের পক্ষে ফলাফল বাতিল করে প্রকৃত বিজয়ীকে জয়ী ঘোষণার আরজি জানানো হয়।


  বিষয়:   বরিশাল  বরিশাল সিটি করপোরেশন  নির্বাচন  চরমোনাই পীর 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: