মানারাত ইউনিভার্সিটিতে ইংরেজিতে বক্তৃতা, উচ্চারণ ও উপস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

ছাত্রছাত্রীদের ইংরেজিতে যোগাযোগ দক্ষতা বৃদ্ধি, শুদ্ধ উচ্চারণ ও উপস্থাপনা কৌশল শেখাতে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্পিকিং, প্রোনানসিয়েশন অ্যান্ড প্রেজেন্টেশন ইন ইংলিশ

2025-04-28T15:11:16+00:00
2025-04-28T15:11:16+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
বিবিধ
মানারাত ইউনিভার্সিটিতে ইংরেজিতে বক্তৃতা, উচ্চারণ ও উপস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ৩:১১ পিএম 
ছবি: সময়ের আলো
ছাত্রছাত্রীদের ইংরেজিতে যোগাযোগ দক্ষতা বৃদ্ধি, শুদ্ধ উচ্চারণ ও উপস্থাপনা কৌশল শেখাতে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে "স্পিকিং, প্রোনানসিয়েশন অ্যান্ড প্রেজেন্টেশন ইন ইংলিশ" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সেমিনার হলে ইংরেজি বিভাগের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রব এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মূল বক্তা ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. আবু আইয়ুব মো. ইব্রাহীম। সভাপতিত্ব করেন সহযোগী অধ্যাপক ও ইংরেজি বিভাগের প্রধান তাসমিয়া মোসলেহ উদ্দিন।

অন্যান্যদের মধ্যে, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ আফসার কাইয়ুম, মোহাম্মদ নাজমুল হক শিকদার শিবলু, মাহবুবা সুলতানা এবং জাহিন মাহবুব উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের শিক্ষক সৈয়দা তারতিলা সানজিদা ও মীর জারিন তাসনিম।

ছাত্র-ছাত্রীদের ইংরেজিতে যোগাযোগ দক্ষতা বাড়ানো, শুদ্ধ উচ্চারণ ও উপস্থাপনের কৌশল শেখানোর লক্ষ্যে এ সেমিনার আয়োজন করা হয়। সেমিনার শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভাগের পক্ষ থেকে সনদ প্রদান করা হয়।


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: