বিলবাওকে উড়িয়ে ফাইনালের পথে ম্যানচেস্টার

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

ইউরোপা লিগে সেমিফাইনালের প্রথম লেগে অ্যাথলেটিক বিলবাওর ঘরের মাঠ সান মামেসে বৃহস্পতিবার (১ মে) অ্যাথলেটিক বিলবাওকে ৩-০ গোলে পরাজিত করেছে

2025-05-02T04:55:31+00:00
2025-05-02T04:55:31+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
খেলাধুলা
বিলবাওকে উড়িয়ে ফাইনালের পথে ম্যানচেস্টার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ মে, ২০২৫, ৪:৫৫ এএম 
ছবি: সংগৃহীত
ইউরোপা লিগে সেমিফাইনালের প্রথম লেগে অ্যাথলেটিক বিলবাওর ঘরের মাঠ সান মামেসে বৃহস্পতিবার (১ মে) অ্যাথলেটিক বিলবাওকে ৩-০ গোলে পরাজিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলসদের হয়ে জোড়া গোল করেছেন ব্রুনো ফার্নান্দেজ এবং একটি করেছেন ক্যাসেমিরো। এই জয়ে টুর্নামেন্টের ফাইনালে এক পা দিয়েই রাখল ম্যান ইউনাইটেড।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে রেড ডেভিলরা। একের পর এক আক্রমণ করে ব্যতিব্যস্ত করে রাখে বিলবাওয়ের ডিফেন্ডারদের। ম্যাচের ৩০ মিনিটে ক্যাসেমিরো গোল করে ইউনাইটেডকে প্রথম লিড এনে দেন। হ্যারি ম্যাগুইয়ারের বাড়ানো ক্রস থেকে ম্যানুয়েল উগার্তে ফ্লিক করে বলটি ক্যাসেমিরোর কাছে পাঠান এবং তিনি সহজেই গোল করেন।

এর ঠিক সাত মিনিট পর, ৩৭ মিনিটের মাথায় পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন ব্রুনো ফার্নান্দেজ। রাসমাস হোজলুন্ডকে বক্সের মধ্যে ফাউল করলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন এবং একইসঙ্গে বিলবাওয়ের ডিফেন্ডার ড্যানি ভিভিয়ান লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে ৪৫ মিনিটে ব্রুনো ফার্নান্দেজ ফের গোল করে ইউনাইটেডের জয় কার্যত নিশ্চিত করে দেন।

উগার্টের পাস থেকে বিলবাওয়ের গোলরক্ষককে পরাস্ত করে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। প্রথমার্ধে তিন গোল হজম করার পাশাপাশি একজন খেলোয়াড়কে হারানোর ধাক্কা সামলাতে পারেনি অ্যাথলেটিক বিলবাও।

এএডি/


Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: