হজে হাজরে আসওয়াদ চুম্বনের গুরুত্ব

মাহদি হাসান

ইসলামের আলো

পবিত্র কাবা শরিফের চত্বরে অবস্থিত গুরুত্বপূর্ণ একটি জিনিস হচ্ছে 'হাজরে আসওয়াদ' বা কালো পাথর। তওয়াফের সময় হাজরে আসওয়াদ চুম্বন করা

2025-05-08T06:10:48+00:00
2025-05-08T06:10:48+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
ইসলামের আলো
হজে হাজরে আসওয়াদ চুম্বনের গুরুত্ব
মাহদি হাসান
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৬:১০ এএম   (ভিজিট : ৫৩৪)
হাজরে আসওয়াদ বা কালো পাথর। ছবি: সংগৃহীত
পবিত্র কাবা শরিফের চত্বরে অবস্থিত গুরুত্বপূর্ণ একটি জিনিস হচ্ছে 'হাজরে আসওয়াদ' বা কালো পাথর। তওয়াফের সময় হাজরে আসওয়াদ চুম্বন করা বিশেষ পুণ্যের কাজ। রাসুল (সা.) বলেছেন, 'কালো পাথরটি জান্নাত থেকে নেমে এসেছিল' (তিরমিজি)। তিনি অন্যত্র বলেছেন, 'যখন জান্নাত থেকে কালো পাথর এসেছিল, তখন তা দুধের চেয়েও সাদা ছিল, কিন্তু আদমের সন্তানদের পাপের কারণে তা কালো হয়ে যায়' (তিরমিজি)। হাদিস থেকে এ কালো পাথরের পরিচয় ও গুরুত্ব সুস্পষ্ট। আর তা হলো, এ পাথর স্পর্শে বা চুম্বনের ফলে মানুষের গুনাহকে পাথরটি শোষণ করে নেয়। হাজরে আসওয়াদ বা কালো পাথর স্পর্শ বা চুম্বনের ফলে কীভাবে গুনাহ বা কালো দাগ দূরীভূত হয় এ ব্যাপারে কিছু কথা উত্থাপিত হয়। তাদের জবাবে নবীজি (সা.)-এর এ হাদিসটি উল্লেখযোগ্য; রাসুল (সা.) বলেছেন, 'যখন মুমিন ব্যক্তি পাপ করে, তখন তার অন্তরে একটি কালো দাগ দেখা দেয়। যদি সে অনুতাপ বা অনুশোচনা করে এবং সেই পাপ থেকে (আল্লাহর কাছে) ক্ষমা প্রার্থনা করে এবং ক্ষমা চায়, তবে তার হৃদয় পরিচ্ছন্ন তথ্য গুনাহমুক্ত করা হবে।' (ইবনে মাজাহ)

হাজরে আসওয়াদের সাক্ষ্য: কাবা শরিফে অবস্থিত 'হাজরে আসওয়াদ তথা কালো পাথর পরকালে বিচারের দিনে আল্লাহর সামনে কথা বলবে এবং সাক্ষ্য দেবে। নবীজি (সা.) বলেছেন, 'আল্লাহর কসম! কেয়ামতের দিন আল্লাহ তায়ালা তা (কালো পাথর) পুনরুত্থিত করবেন এবং এর (পাথরটির) দুটি চোখ থাকবে। যা (দিয়ে দে) দেখতে পাবে এবং একটি জিহ্বা দিয়ে (কালো পাথর) কথা বলবে। (কালো পাথরকে) আন্তরিকতায় স্পর্শকারীদের পক্ষে তা সাক্ষ্য দেবে।' (তিরমিজি)

হজ এবং হাজরে আসওয়াদ: হজরত জাবের ইবনে আবদুল্লাহর বর্ণনা অনুযায়ী যখন রাসুলুল্লাহ (সা.) মক্কায় আসলেন, তখন তিনি কালো পাথরে এসে এটিকে স্পর্শ করলেন, তারপর তিনি ডানদিকে গেলেন এবং তিনবার (কাবা শরিফের চারপাশে) দৌড়ে গিয়ে চারবার হেঁটে গেলেন (মুসলিম)। হাদিসের আলোকে বোঝা যায়, কালো পাথরকে তওয়াফের আগে ও পরে স্পর্শ করা যায়। নবীজি (সা.) এ কালো পাথরটিকে চুম্বন করার প্রতি উৎসাহ প্রদান করেছেন। হজরত ওমর (রা.)-এর হাদিসটিই এর প্রমাণ। ওমর (রা.) হাজরে আসওয়াদের কাছে এসে পাথরটিকে চুম্বন করলেন। তারপর তিনি বললেন, আমি জানি যে তুমিই একমাত্র পাথর যে মানুষের কোনো উপকার করতে পারবে না বা ক্ষতিও করতে পারবে না (বুখারি ও মুসলিম)। তিনি আরও বলেছেন, 'প্রিয়নবী (সা.)-কে দেখেছি তোমায় চুম্বন করতে, তিনি চুম্বন না করলে আমি তোমাকে চুম্বন করতাম না।'

তওয়াফের ভিড়ে হাজরে আসওয়াদ চুম্বনে করণীয় হজের সময় ভিড়ের কারণে যদি কেউ এ পাথরটি সশরীরে উপস্থিত হয়ে স্পর্শ বা চুম্বন করতে ব্যর্থ হয়, তবে অন্য কোনো বস্তুর সাহায্যে হলেও হাজরে আসওয়াদকে স্পর্শ করতে হবে এবং চুম্বন করতে হবে। আর যদি স্পর্শ বা চুম্বনও না করতে পারে তবে তার (কালো পাথরের) দিকে তাকানো উচিত এবং 'আল্লাহু আকবার' বলা, যেমনটি প্রিয় নবী (সা.) করেছেন। হাজরে আসওয়াদ চুম্বন বা স্পর্শ করতে গিয়ে এ বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে যে, কারও চুম্বন বা স্পর্শের চেষ্টার ফলে যেন অন্য কোনো মুমিন বান্দার ক্ষতি না হয়। ধাক্কাধাক্কির ফলে কেউ যেন কারও ওপর হুমড়ি খেয়ে না পড়ে।

Loading...
Loading...
ইসলামের আলো- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: