১৬ জন নিহতের খবর স্বীকার করল ভারত

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

ভারত-পাকিস্তান সংঘাতে উত্তপ্ত উপমহাদেশ। পুরো মাত্রার যুদ্ধ বেঁধে যাওয়ার শঙ্কার মধ্যে কাটছে প্রতিটি ঘণ্টা। হামলা, পাল্টা হামলা, প্রতিরোধ, প্রতিরক্ষা আর

2025-05-08T20:10:07+00:00
2025-05-08T20:10:07+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
আন্তর্জাতিক
১৬ জন নিহতের খবর স্বীকার করল ভারত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৮:১০ পিএম   (ভিজিট : ১৮৩)
ভারত-শাসিত কাশ্মীরের পুঞ্চ জেলায় বিস্ফোরণ। ছবি : বিবিসি
ভারত-পাকিস্তান সংঘাতে উত্তপ্ত উপমহাদেশ। পুরো মাত্রার যুদ্ধ বেঁধে যাওয়ার শঙ্কার মধ্যে কাটছে প্রতিটি ঘণ্টা। হামলা, পাল্টা হামলা, প্রতিরোধ, প্রতিরক্ষা আর ধ্বংসখেলায় মেতেছে চিরবৈরী দুই দেশ। এ অবস্থায় ভারত তার দেশে নিহতের সংখ্যা ১৬ জন বলে স্বীকার করেছে। 

বৃহস্পতিবার (৮ মে) বিবিসির প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘বুধবার সকাল থেকে পাকিস্তানের গুলিতে তিনজন নারী ও পাঁচ শিশুসহ ১৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ভারত। এর আগে, বুধবার রাতে নিহতের সংখ্যা ১৫ জন বলে জানানো হয়েছিল।’ 

আরও পড়ুন : ইসরায়েলের তৈরি ভারতের ২৫ ড্রোন ধ্বংস করল পাকিস্তান 

এর আগে দেওয়া একটি বিবৃতিতে ভারত জানিয়েছে, পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা জুড়ে ‘বিনা উসকানিতে গুলিবর্ষণের মাত্রা বাড়িয়ে দিয়েছে’। এই রেখা ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীরকে বিভক্তকারী সীমান্ত।

আরও পড়ুন : পাকিস্তানের ভয়ে বদলে গেল আইপিএলের মাঠ

বিবৃতিতে বলা হয়, জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, বারামুল্লা, উরি, পুঞ্চ, মেন্ধার এবং রাজৌরি সেক্টরে মর্টার এবং শক্তিশালী কামানের গোলা নিক্ষেপ করেছে ইসলামাবাদ। ভারতীয় সেনাবাহিনী এই মর্টার এবং কামান হামলা বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছ। 

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানি ঘটে। এ নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় ভারত-পাকিস্তানের মধ্যে। ভারত ওই হামলার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করলেও পাকিস্তান তা অস্বীকার করে আসছে।

আরও পড়ুন : রাজস্থান-পাঞ্জাবে সতর্কতা জারি, প্রস্তুত মিসাইল

এর মধ্যেই মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের বিভিন্ন এলাকায় হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী। এ হামলায় এখন পর্যন্ত ৩১ জন নিহত ও ৫৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। কাশ্মীরে হামলা চালিয়েছে পাকিস্তানও। এতে প্রাণ গেছে অন্তত তিনজনের। ৫টি ভারতীয় যুদ্ধবিমানও ধ্বংস করেছে পাকিস্তান। 

এদিকে পাকিস্তানি সেনাদের আর্টিলারি হামলায় এক ভারতীয় সেনা ও চার শিশুসহ নতুন করে আরও অন্তত ১৩ জন নিহত হয়েছেন। 

আরও পড়ুন : এবার ভারতের ১৫ শহরে পাকিস্তানের হামলা

জেডও/

Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: