পাকিস্তানের ভয়ে বদলে গেল আইপিএলের মাঠ

সময়ের আলো ডেস্ক

খেলাধুলা

ভারত-পাকিস্তান সংঘাতের আঁচ পড়েছে ক্রিকেটেও। এবার হিমাচল প্রদেশের ধরমশালা থেকে সরিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচ নিয়ে যাওয়া হয়েছে গুজরাট

2025-05-08T19:41:14+00:00
2025-05-08T19:45:55+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
খেলাধুলা
পাকিস্তানের ভয়ে বদলে গেল আইপিএলের মাঠ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৭:৪১ পিএম  আপডেট: ০৮.০৫.২০২৫ ৭:৪৫ পিএম  (ভিজিট : ৩৪৫)
ধরমশালা স্টেডিয়াম। ছবি : বিবিসি
ভারত-পাকিস্তান সংঘাতের আঁচ পড়েছে ক্রিকেটেও। এবার হিমাচল প্রদেশের ধরমশালা থেকে সরিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচ নিয়ে যাওয়া হয়েছে গুজরাট রাজ্যের আহমেদাবাদে।

বৃহস্পতিবার (৮ মে) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘আগামী রোববার হিমাচল প্রদেশের ধরমশালায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচ হওয়ার কথা ছিল, তার স্থান পরিবর্তন করা হয়েছে। এখন ওই ম্যাচ হবে পশ্চিমাঞ্চলীয় গুজরাত রাজ্যের আহমেদাবাদে।’

আরও পড়ুন : এবার ভারতের ১৫ শহরে পাকিস্তানের হামলা

গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অনিল প্যাটেল জানিয়েছেন, পাঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ানস-এর ম্যাচটির স্থান বদল করা হয়েছে। তবে আজ বুধবার পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস্-এর মধ্যকার ম্যাচটি যথারীতি অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানি ঘটে। এ নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় ভারত-পাকিস্তানের মধ্যে। ভারত ওই হামলার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করলেও পাকিস্তান তা অস্বীকার করে আসছে।

আরও পড়ুন : রাজস্থান-পাঞ্জাবে সতর্কতা জারি, প্রস্তুত মিসাইল

এর মধ্যেই মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের বিভিন্ন এলাকায় হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী। এ হামলায় এখন পর্যন্ত ৩১ জন নিহত ও ৫৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। কাশ্মীরে হামলা চালিয়েছে পাকিস্তানও। এতে প্রাণ গেছে অন্তত তিনজনের। ৫টি ভারতীয় যুদ্ধবিমানও ধ্বংস করেছে পাকিস্তান। 

এদিকে পাকিস্তানি সেনাদের আর্টিলারি হামলায় এক ভারতীয় সেনা ও চার শিশুসহ নতুন করে আরও অন্তত ১৩ জন নিহত হয়েছেন।


জেডও/


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: